• Home
  • খেলা
  • শ্রীলংকাকে হারালেও সেমিতে যেতে পারলো না পাকিস্তান

শ্রীলংকাকে হারালেও সেমিতে যেতে পারলো না পাকিস্তান

Image

নিউজ ডেস্ক: স্বপ্ন ভেঙে চুরমার সালমান আলি আঘাদের। সেমিফাইনালে উঠতে পারল না পাকিস্তান। যাওয়ার জন্য জয় দরকার ছিল তাদের। তা পেলেও বাধা হয়ে দাঁড়ালো রান রেট। বলা ভালো, সেখানেই মার খেয়ে গেল তারা। যদিও শ্রীলংকার বিরুদ্ধে যেই জয় তারা পায়, তা একেবারেই সহজ ছিল না। শনিবার প্রথমে ব্যাট করে পাহাড় সমান রান তোলা সত্বেও মাত্র ৫ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে পাকিস্তান। এক কথায় বলতে গেলে, জয় পেলেও তা আনন্দের জয় নয় তাদের কাছে।

এদিন ম্যাচটি খেলা হয় শ্রীলংকার পালকেলের পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। এক দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ গড়ে পাকিস্তান। ব্যাট হাতে রীতিমতো বিধ্বংসী ব্যাটিং তুলে ধরা হয় দলের দুই ওপেনার  সাহিবজাদা ফারহান ও ফাখার জামানের ব্যাট থেকে। ১৬তম ওভারে পার্টনারশিপ ভাঙতে সফল হয় শ্রীলংকা। ১৭৬ রানের পার্টনারশিপ হয় দুজনের মধ্যে। যদিও এরপর লাগাতার উইকেট পড়তে থাকে তাদের এবং নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান শেষ করে ৮ উইকেটে ২১২ রানে। সাহিবজাদা ফারহান করেন ১০০ এবং ফাখার জামান ৮৪। শ্রীলংকার বোলারদের মধ্যে তিনটি উইকেট পান মধুশঙ্কা, দুটি শানাকা এবং একটি চামিরা।

জবাবে রান তাড়া করতে নেমে শ্রীলংকার শুরুটা ভালো না হলেও মাঝে একাধিক পার্টনারশিপ গড়ে তারা, যার ফলে নির্ধারিত ২০ ওভারে তারা শেষ করে ৬ উইকেটে ২০৭ রানে। সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস আসে দলের অধিনায়ক দাসুন শানাকার ব্যাট থেকে। এছাড়া পবন রথনায়েকে করেন ৫৮। বাকিরা ব্যাট হাতে তেমন দাগ কাটতে সফল হননি। পাকিস্তানের বোলারদের মধ্যে তিনটি উইকেট পান আব্রার আহমেদ। এছাড়া একটি করে উইকেট নিজের ঝুলিতে তোলেন শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও মহাম্মদ নাওয়াজ। শতরানের ইনিংসের জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় সাহিবজাদা ফারহানকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top