• Home
  • খেলা
  • “সাম্প্রতিক অতীতের সেরা পারফরম্যান্সগুলির মধ্যে একটি” অস্ট্রেলিয়াকে হারিয়ে দাবি শানাকার 

“সাম্প্রতিক অতীতের সেরা পারফরম্যান্সগুলির মধ্যে একটি” অস্ট্রেলিয়াকে হারিয়ে দাবি শানাকার 

Image

নিউজ ডেস্ক: “সাম্প্রতিক অতীতের সেরা পারফরম্যান্সগুলির মধ্যে একটি” অস্ট্রেলিয়াকে পরাজিত করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, আমি সত্যিই খুশি যেভাবে কার্যক্রম এগিয়েছে। এছাড়া তিনি জানিয়েছেন যে তিনি আশা করছেন যে দল সেমিফাইনালে যাবে। শুধু তাই নয়, সিনহালিসে কথা বলে দর্শকদের ধন্যবাদও জানান।

শানাকা বলেন, “হ্যাঁ সাম্প্রতিক অতীতের সেরা পারফরম্যান্সগুলির মধ্যে একটি। সত্যিই খুশি যেভাবে কার্যক্রম এগিয়েছে।” পরবর্তী রাউন্ডে যাওয়া নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “খুবই অসাধারণ। বহু বছর পর আমরা পরবর্তী রাউন্ডে গিয়েছি। এটা একটা ভালো টিম। আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়া উচিত এবং আমি আশা করি যে সেমিফাইনালেও যাব আমরা। আমাদের ধন্যবাদ জানানো উচিত দর্শকদের।” সিনহালিসে দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই মুহূর্তে আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাপোর্ট করুন ম্যাচগুলিতে। আমরা আপ্রাণ চেষ্টা করব সেমিফাইনালে যাওয়ার। আপনাদের সাপোর্টকে আমরা ধন্যবাদ দিই। অসংখ্য ধন্যবাদ।”

প্রসঙ্গত, সোমবার ম্যাচটি খেলা হয় পালেকেলের পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় শ্রীলংকা। ২০ ওভারে তারা অলআউট হয়ে যায় ১৮১ রানে। ওপেনিং জুটি ছাড়া কেউই তেমন দাগ কাটতে সফল হননি। মিচেল মার্শ ও ট্র্যাভিস হেডের ব্যাট থেকে অর্ধশতরানের ইনিংস আসে। শ্রীলংকার বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন হেমন্থা, দুটি চামিরা এবং একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন থিকশানা, ওয়েলালাগে ও কামিন্দু মেন্ডিস।

জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে দুই উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলংকা। কুশল পেরেরা ১ রান করে আউট হন। কুশল মেন্ডিস আউট হন ৫১ রান করেন। এরপর পাথুম নিসাঙ্কা ও পবন রথনায়াকে মিলে দলকে ফিনিশ লাইন পার করান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুটি উইকেটই নেন মার্কাস স্টয়নিস। পাথুম নিসাঙ্কা অপরাজিত থাকেন ১০০ রানে এবং রথনায়াকে ২৮ রানে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় পাথুম নিসাঙ্কাকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top