• Home
  • খেলা
  • “ওর সেরা ইনিংসের মধ্যে একটি” দীপেন্দ্রর হয়ে বললেন রোহিত

“ওর সেরা ইনিংসের মধ্যে একটি” দীপেন্দ্রর হয়ে বললেন রোহিত

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করল নেপাল। বড় ব্যবধানে তারা পরাজিত করল স্কটল্যান্ডকে। ৭ উইকেটে জিতে টুর্নামেন্টকে টাটা জানালো তারা। তবে এই ম্যাচের আকর্ষণ ছিলেন নেপালের দীপেন্দ্র সিং আইরি। এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি দলকে ম্যাচে জেতান টানটান উত্তেজনা ভরা পরিস্থিতি থেকে। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দীপেন্দ্র নিজের ইনিংস প্রসঙ্গে সবটা তুলে ধরেন। নেপালিজ থেকে তাঁর কথা ইংরেজিতে ট্রান্সলেট করেন দলের অধিনায়ক রোহিত পৌডেল। তিনি বলেন, “আমার মনে হয় এটি ওর সেরা ইনিংসের মধ্যে একটি। বিশেষ করে রান তাড়া করার সময়ে ২৩ বলে ৫০ রান ওর জন্য খুব ভালো।” ইংল্যান্ডের বিরুদ্ধে অভিজ্ঞতা কাজে লেগেছে কিনা প্রশ্ন করা হলে দীপেন্দ্রর বক্তব্য রোহিত ইংরেজিতে ট্রান্সলেট করে বলেন, “এই ধরনের রান তাড়া করা সর্বদা প্রেরণা জোগায় দলকে। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি আমাদের অনেক কিছু শিখিয়েছে। তাই আমি মনে করি এই জয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”

প্রসঙ্গত, মঙ্গলবার ম্যাচটি খেলা হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে স্কটল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় নেপাল। নির্ধারিত ২০ ওভারে তারা শেষ করে ৭ উইকেট ১৭০ রানে। সর্বোচ্চ ৭১ রানের ইনিংস আসে মাইকেল জোন্সের ব্যাট থেকে। এছাড়া ২৭ ও ২৫ রানের ইনিংস খেলেন জর্জ মানসে ও ব্র্যান্ডন ম্যাকমুলেন। নেপালের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন সোম্পল কামি। এছাড়া দুটি উইকেট পান নন্দন যাদব এবং একটি করে উইকেট নিজেদের নামে করেন অধিনায়ক রোহিত পৌডেল ও কুশল ভূর্তেল।

জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষ হওয়ার ৪ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নেপাল। এদিন নেপালের ওপেনিং জুটি দারুণ শুরু করলেও মাঝে তিনটি উইকেট দ্রুত পড়ে যায়। অবশেষে দীপেন্দ্র সিং আইরি ও গুলশান ঝা মিলে দলকে ফিনিশ লাইন পার করান। দীপেন্দ্র অপরাজিত থাকেন ৫০ রানে এবং গুলশান ঝা ২৪ রানে। 

এছাড়া ৪৩ রানের একটি লড়াকু ইনিংস খেলেন কুশল ভূর্তেল। উইকেটরক্ষক ব্যাটার আসিফ শেখ করেন ৩৩। অধিনায়ক রোহিত পৌডেল প্যাভিলিয়নে ফিরে যান ১৬ রানে। স্কটল্যান্ডের বোলারদের মধ্যে তিনটি উইকেটই নিজের ঝুলিতে তোলেন মাইকেল লিস্ক। ম্যাচের সেরা ঘোষণা করা হয় দীপেন্দ্র সিং আইরিকে। সব মিলিয়ে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পায় নেপাল।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top