• Home
  • খেলা
  • “বিন্দুমাত্র ভাবছি না” স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন রাহানে

“বিন্দুমাত্র ভাবছি না” স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন রাহানে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বরাবর ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবে পরিচিত নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। সচরাচর তাঁকে খুব একটা মেজাজ হারাতে দেখা যায় না। তবে হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে পরাজিত হওয়ার পর তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করা হলে, তিনি রীতিমতো সমালোচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। 

বৃহস্পতিবার ব্যাট হাতে ডাহা ফেল রাহানে। তবে চলতি আইপিএলে মুম্বাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন ওয়াংখেড়েতে। গতবছর দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি। উন্নতি দেখা গিয়েছে স্ট্রাইক রেটেও। এরপরও যখন তাঁকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তিনি বেশ ক্ষুব্ধ হন। তিনি পরিষ্কার করে দেন যে তিনি জানেন তিনি কি করছেন এবং নিজের উপর পুরো বিশ্বাস রয়েছে। 

রাহানে বলেন, “আমার স্ট্রাইক রেট যথেষ্ট ভালো ২০২৩ থেকে। তাই বিন্দুমাত্র ভাবছি না যে কে কি বলছেন বাইরে থেকে।” তাঁর সংযোজন, “কিন্তু যাঁরা বলছেন, হয়তো তাঁরা ক্রিকেট বোঝেন না নয় হিংসে করেন আমাকে নিয়ে।” শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে অনেকে হয়তো চান না তিনি খেলুক। প্রসঙ্গত, গতকালের ম্যাচে হায়দ্রাবাদের দেওয়া ২২৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৬১ রানে শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। ১০ বলে আট রান করে আউট হন রাহানে। অংক্রিশ রঘুবংশী ও রিংকু সিং ছাড়া কেউ তেমন দাগ কাটতে পারেননি ব্যাট হাতে। ৬৫ রানে ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ। ম্যাচের সেরা হন নীতিশ কুমার রেড্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top