দেবজিৎ মুখার্জি: আর হাতে মাত্র দুটো দিন। তারপরই শুরু হবে ২০ ওভারের বিশ্বকাপ। বড় টুর্নামেন্টে খেলতে নামার আগে ইতিমধ্যেই সমস্ত অংশগ্রহণকারী দল নিজেদের প্লেয়িং স্ট্রাটেজি ঠিক করে ফেলেছে। শুধু তাই নয়, জোরকদমে সকল ক্রিকেটার প্রস্তুতিও চালু করে দিয়েছে। মাঠে যাতে নিজেদের সেরাটা দিতে কোনও সমস্যা না হয়, তার জন্য যতটা সময় সম্ভব দিয়ে যাচ্ছেন সকল ক্রিকেটার।
তবে তার আগে টিম ইন্ডিয়ার চিন্তা বাড়াচ্ছে দলের তরুণ তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। সম্প্রতি, কিউইদের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি চোট পান। প্রথম একদিনের ম্যাচ চলাকালীন তিনি চোট পেয়েছিলেন। হঠাৎ পিঠে টান লাগে তাঁর পঞ্চম ওভারে বল করার সময়। এতটাই ব্যাথা হয় যে তিনি ঠিকভাবে দাঁড়াতেও পারছিলেন না। ঝুঁকেও পড়েন পিঠ চেপে ধরে। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি চোটের জন্য। এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটে দাবি করা হয়েছে যে তিনি এখনো পুরোপুরি ফিট হননি। সুতরাং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁকে দেখা যাবে না।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিকল্প কাউকে খোঁজা হয়েছে বা হচ্ছে কিনা। তবে টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে কোনরকম তাড়াহুড়ো করতে চায় না। দলের অধিনায়ক সূর্য কুমার যাদবও বলেন, “ওয়াশিংটনের ক্ষেত্রে আমরা ধৈর্য ধরছি। ভাবছি না কোনও বিকল্পের কথা।” দলের হেড কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করে তিনি বলেন, “সব অসাধারণ কাটছে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর। ব্যক্তিগত পাওনাকে উনি সর্বদাই দূরে রাখেন। তাছাড়া ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া হয় আমাদের তরফ থেকে। যেমন ছক্কা মেরে শতরান করে ঈশান কিশান।”
এবার দেখার বিষয়টি শেষ পর্যন্ত চোট সারিয়ে বিশ্বকাপে তাড়াতাড়ি ফেরেন কিনা ওয়াশিংটন সুন্দর। ফিরলেও কেমন পারফর্ম করবেন, সেদিকেই এখন নজর রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে চরমে পৌঁছেছে। সকলেই এখন অপেক্ষা করছেন দলে ক্রিকেটারদের পারফর্ম করতে দেখার। এবার দেখার টুর্নামেন্টে কি করেন দলের ক্রিকেটাররা।



By













