• Home
  • খেলা
  • পাকিস্তান-বাংলাদেশের পাশে দাঁড়ালেন নাসের হুসেন

পাকিস্তান-বাংলাদেশের পাশে দাঁড়ালেন নাসের হুসেন

Image

নিউজ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে বয়কট করা নিয়ে আলোচনা তুঙ্গে ক্রিকেট মহলে। বলা ভালো, দিন যত এগিয়ে আসছে, ততই বিতর্ক চরমে পৌঁছাচ্ছে। এই আবহে ভারত-বিদ্বেষী মন্তব্য করে বসলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার নাসের হুসেন। যদিও বরাবরই তিনি ভারত-বিদ্বেষী হিসেবে জনপ্রিয়। একটি পডকাস্টে তিনি দাবি করেছেন যে পাকিস্তান আর বাংলাদেশ যা করেছে, তা প্রশংসার যোগ্য।

পর্যাপ্ত নিরাপত্তার অভাব দেখিয়ে ভারতে খেলতে আসতে চায়নি বাংলাদেশ। পরিস্থিতি এই পর্যায়ে গড়ায় যে শেষ পর্যন্ত তাদের বাদ দেয় আইসিসি। এরপর পাকিস্তানের তরফ থেকে হুমকি দেওয়া শুরু হয় বিশ্বকাপ বয়কটের। যদিও শেষ পর্যন্ত সেই পথে না হেঁটে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয়। তবে সরকারিভাবে কিছু জানায়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও এক বিবৃতি দিয়ে এই বিষয়ে জানিয়ে দিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান।

এই পরিস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার নাসের হুসেন। একটি পডকাস্টে তিনি নিজের অবস্থান তুলে ধরেন। প্রাক্তন ইংলিশ অধিনায়কের বক্তব্য, “টুর্নামেন্ট শুরু হওয়ার এক মাস আগে যদি ভারত বলতো যে তাদের সরকার কোন নির্দিষ্ট দেশে বিশ্বকাপ খেলার পারমিশন দিচ্ছে না, তাহলে কি আইসিসি একই পদক্ষেপ নিতো? কাউন্সিল কি বলতো বিশ্বকাপ খেলতে দেওয়া হবে না ভারতকে? সমান চোখেই দেখা উচিত সকল দলকে। হ্যাঁ ভারতীয় সমর্থকরা এটা বলতে পারেন যে তাঁদের বোর্ডের কাছে অজস্র অর্থ রয়েছে। কিন্তু সেটা হলে দায়িত্বটাও বেড়ে যায়।”

তিনি আরো বলেন, “ভারত পাকিস্তান ও বাংলাদেশকে কোন ভাষা করার চেষ্টা করছে রিসেন্ট পাস্টে। তাই আমার দেখে ভালো লেগেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানও যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, সেটাও প্রশংসার যোগ্য। কাউকে তো একটা সময়ের পর বলতেই হবে বন্ধ হোক রাজনীতি। ফিরে আসো ক্রিকেট।” এবার দেখার বিষয় যে এই পর্বের শেষ কোথায় গিয়ে হয়।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top