• Home
  • জেলার খবর
  • ভবানীপুর থেকে প্রচার চালু করতে চলেছেন মমতা, রবিবার কর্মীসভা চেতলায়

ভবানীপুর থেকে প্রচার চালু করতে চলেছেন মমতা, রবিবার কর্মীসভা চেতলায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিজের গড় ভবানীপুর থেকে প্রচার চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ভোট প্রস্তুতির আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন চেতলায় অহীন্দ্র মঞ্চে কর্মীসভার দ্বারা। কর্মীসভা নিয়ে যে ঘাসফুল শিবিরের কর্মীদের উন্মাদনা এই মুহূর্তে চরমে পৌঁছে গিয়েছে, তা বলাই বাহুল্য। 

কর্মীসভাটি হবে সন্ধ্যা সাতটা নাগাদ এবং সেখানে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ভবানীপুরের দলের সমস্ত কাউন্সিলর। ইতিমধ্যেই সেখানে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার ও পোস্টার। রবিবারের সভা থেকে পরিকল্পনা ঠিক করে দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচারের দিকনির্দেশও দলনেত্রী দিতে পারেন। এত বছরের উন্নয়নের হিসাব তুলে ধরে ভোটারদের মাঝে পৌঁছাতে চাইছে ঘাসফুল শিবির।

প্রসঙ্গত, কয়েকদিন আগে প্রচার সংক্রান্ত কাজকর্ম ঠিক করে দেওয়া হয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফ থেকে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে। কর্মীদের বলা হয়েছে দ্বারে দ্বারে জনসংযোগ মজবুত করতে। এমনকি দরকার হলে এক বাড়িতে বেশ কয়েকবার যেতেও বলা হয়েছে। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সেখানে যে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, তা না বললেও বোঝা যায়।

Releated Posts

‘শহীদ দিবস’ সভাকে ঘিরে লড়াই দুই তৃণমূলের

কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘যারা পরিষদীয় দলই গঠন করতে পারে না বিধানসভায়,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির গ্রেফতারির দাবি তুললেন কুণাল

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

২১শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের

ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“বিভ্রান্তি ছড়ানো হচ্ছে” ইউসিসি নিয়ে বললেন শমীক

শমীক ভট্টাচার্য বলেন, “অভিন্ন দেওয়ানি বিধিকে ঘিরে ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তি। এই প্রশ্নে দলের অবস্থান অনেকদিনের পুরোনো এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top