• Home
  • খেলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের কথা মাথায় রেখে দ্রুত কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত মমতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের কথা মাথায় রেখে দ্রুত কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ট্রফি জয়ের লক্ষ্যে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচকে ঘিরে যে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তা না বললেও বোঝা যায়। বলা ভালো, সকলেই এখন বল গড়ানোর অপেক্ষায় রয়েছেন। দুই দলের ক্রিকেটপ্রেমীদের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে আজ কি হবে বা কার ঝুলিতে উঠবে ট্রফি। যদিও আরো একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে তাঁদের মনে।

বিষয়টি মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাড়ে ছটার মধ্যে মিটিং শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বক্তব্য, যে মিটিং শুরু করা হবে তিনটে ১০ নাগাদ এবং সঙ্গে চলছে রমজান, তাই সেই কারণে দেড় ঘন্টা আগে সবটা শেষ করে দেবেন। এখানেই শেষ নয়, তৃণমূল সুপ্রিমো আরো জানান যে রাজ্যবাসী খেলাধুলা সর্বদা ভালোবাসেন এবং আজ ফাইনাল খেলা আছে। তবে এর সঙ্গে তিনি এটাও জানান যে নির্বাচনের সময় রাজনীতির খেলা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “টিম ইন্ডিয়ার খেলা আছে আজ। আমরা তিনটে ১০ নাগাদ মিটিং শুরু করব খেলাটাকে সম্মান জানিয়ে। সঙ্গে চলছে রমজান। সব মিলিয়ে, শেষ করে দেবো তাড়াতাড়ি। খেলা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে মিটিং। সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ শেষ করে দেওয়া হবে। ঘন্টা দেড়েক আগে।” তাঁর সংযোজন, “বাংলা খেলাধুলা সর্বদা ভালোবাসে। আজ খেলা আছে। ফাইনাল খেলা।” এর সঙ্গে তিনি বলেন, “আর নির্বাচনের সময়ে খেলা হবে রাজনীতির।”

প্রসঙ্গত, আর ঘন্টাখানেক পরই বড় পরীক্ষা দিতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। ট্রফি জয়ের লক্ষ্যে দুই দল একে অপরের বিরুদ্ধে নামবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দুই দলই সেমিফাইনালে তাদের প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালের টিকিট পাকা করেছে। ভারত হারিয়েছে ইংল্যান্ডকে এবং নিউজিল্যান্ড পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকাকে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কার ঝুলিতে যায় ট্রফি। ইতিহাস গড়বে ভারত নাকি প্রথমবার কোনও আইসিসি ট্রফি যাবে নিউজিল্যান্ডের ঝুলিতে। কী হবে শেষ পর্যন্ত? তা জানা যাবে আর কয়েক ঘণ্টা পর।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top