• Home
  • খেলা
  • চলতি আইপিএলে প্রথম জয় নাইটদের, রাজস্থানকে পরাজিত করল ৪ উইকেটে

চলতি আইপিএলে প্রথম জয় নাইটদের, রাজস্থানকে পরাজিত করল ৪ উইকেটে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি আইপিএলে অবশেষে নিজেদের প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স। রবিবার তারা পরাজিত করল টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রাজস্থান রয়্যালসকে। চার উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে তারা। সৌজন্যে বল হাতে বরুন-কার্তিকের অসাধারণ বোলিং এবং ব্যাট হাতে রিংকুর দাপুটে ইনিংস। 

রবিবার ম্যাচটি খেলা হয় কেকেআরের ঘরের মাঠে ইডেন গার্ডেনসে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে তোলে ১৫৫। দলের দুই ওপেনার, অর্থাৎ বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়েসওয়াল ছাড়া ব্যাট হাতে কেউ তেমন দাগ কাটতে পারেননি। বৈভব করেছেন ৪৬ এবং যশস্বী ৩৯। কলকাতার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান বরুণ চক্রবর্তী ও কার্তিক দিয়ে আগে এবং দুটি উইকেট নিজের ঝুলিতে তোলেন সুনীল নারিন।

জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার দুই বল আগে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর। তবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় তাদের। শেষে অনুকূল ও রিংকুর পার্টনারশিপ দলকে ম্যাচ জেতায়। সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস আসে রিংকু সিংয়ের ব্যাট থেকে। এছাড়া অনুকূল রয় করেন ২৯, ক্যামেরন গ্রিন ২৭ এবং রোভমান পাওয়েল ২৩। ম্যাচের সেরা ঘোষণা করা হয় বরুণ চক্রবর্তীকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top