• Home
  • খেলা
  • মুস্তাফিজুরের বদলি হিসেবে মুজারাব্বানিকে পেলো নাইট

মুস্তাফিজুরের বদলি হিসেবে মুজারাব্বানিকে পেলো নাইট

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর কদিন পর শুরু হবে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকে আইপিএল নিয়ে উন্মাদনা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। সকলেই অপেক্ষা করছেন বল গড়ানোর। কেকেআর, আরসিবি, চেন্নাই থেকে শুরু করে মুম্বাই, হায়দ্রাবাদ, সকল দলের উপরই নজর রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের।

এই আবহে মুস্তাফিজুর রহমানের বদলি খুঁজে পেল নাইট শিবির। পেস বিভাগকে আরো শক্তিশালী করে তুলতে দলে যোগ দিচ্ছেন জিম্বাবয়ের তরুণ তারকা পেসার ব্লেসিং মুজারাবানি। কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন মুজারাব্বানি। বিশেষ করে গ্রুপ পর্বে তাঁর বোলিং ছিল দেখার মতো। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা, দুই বিশ্বজয়ী দলকে রীতিমতো হাবুডুবু খাইয়েছিলেন তিনি। টুর্নামেন্টে মোট ১৩টি উইকেট তিনি তুলেছিলেন নিজের ঝুলিতে।

জিম্বাবয়ের তরুণ তারকা পেসারের খেলার কথা ছিল পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। কিন্তু কলকাতা নাইট রাইডার্স থেকে ডাক পড়তেই তিনি পিএসএল ছাড়ছেন। আগামী মঙ্গলবার তিনি কলকাতায় চলে আসছেন। উল্লেখ্য, এর আগে তাঁকে বদলি হিসেবে নিয়েছিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিডির। এবার দেখার বিষয় যে নাইট দলের হয় কেমন পারফর্ম করেন মুজারাব্বানি। তাঁকে পেয়ে দলের কতটা লাভ হয়, সেটাই এখন দেখার।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top