• Home
  • খেলা
  • “অবিশ্বাস্য” গুজরাটের বিরুদ্ধে পরাজয়ের মুখ থেকে জয় পেয়ে জানালেন রিয়ান

“অবিশ্বাস্য” গুজরাটের বিরুদ্ধে পরাজয়ের মুখ থেকে জয় পেয়ে জানালেন রিয়ান

Image

দেবজিৎ মুখার্জি: শনিবার এক টানটান উত্তেজনায় ভরা ম্যাচের সাক্ষী হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত দর্শক সহ দেশের ক্রিকেটপ্রেমীরা। ৬ রানে গুজরাটকে পরাজিত করেছে রাজস্থান। বলা ভালো, পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে এনেছেন রিয়ান পারাগরা। ১২ বলে গুজরাটের দরকার ছিল মাত্র ১৫ রান। সেখান থেকে অসাধারণভাবে ঘুরে দাঁড়ায় রাজস্থান। অবিশ্বাস্য জয় নিজেদের ঝুলিতে তোলে তারা। অসাধারণ বোলিং করেন জোফরা আর্চার ও তুষার দেশপান্ডে।

পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে এই জয় নিয়ে কতটা উচ্ছাসিত, তা তুলে ধরেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পারাগ। তিনি বলেন, “অবিশ্বাস্য! আমি একটা ঝুঁকি নিয়েছিলাম এটা ভেবে যে লেটস গো ফুল অ্যান্ড ফাস্ট।” তাঁর বক্তব্য, দলের ক্রিকেটাররা অসাধারণভাবে ডেলিভার করেছেন। তিনি বলেন, “এটা ভেবে আমি ভীষণ উত্তেজিত ছিলাম যে ওরা যেভাবে চেয়েছিল সেভাবেই খেলেছে। আর সত্যিই এটা অসাধারণ।”

প্রসঙ্গত, শনিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে তোলে ২১০। সর্বোচ্চ ৭৫ রান করেন ধ্রুব জুড়েল। এছাড়া যশস্বী জয়েসওয়াল করেন ৫৫। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে গুজরাট করে ৮ উইকেটে ২০৪। রাজস্থানের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নিজের ঝুলিতে তোলেন রবি বিষ্ণোই। তিনিই হন ম্যাচের সেরা।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top