দেবজিৎ মুখার্জি: প্রথম ম্যাচে স্লো বোলিংয়ের জন্য জরিমানার সম্মুখীন হতে হয়েছিল পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। চেন্নাই ম্যাচে আরো বড় শাস্তির মুখোমুখি হলেন তিনি। তবে এবার শুধু শ্রেয়াস একা নন, গোটা দলকেই শাস্তি দেওয়া হয়েছে। নির্বাসনের সম্ভাবনাও রয়েছে।
আবারো স্লো বোলিংয়ের জন্য শাস্তি পেতে হয়েছে পিবিকেএস অধিনায়ককে। আইপিএলের নিয়মের ২.২২ ধারা অনুসারে শাস্তি পেয়েছেন আইয়ার। শাস্তি পেয়েছেন দলের ১১ ক্রিকেটার সহ ইমপ্যাক্ট প্লেয়ার প্রিয়াংশ আর্যও। শ্রেয়াসকে জরিমানা করা হয়েছে ২৪ লক্ষ টাকা। বাকিদের দিতে হবে নয় ৬ লক্ষ টাকা, নয় ম্যাচ ফির ২৫ শতাংশ।
আইপিএল জানিয়েছে, জরিমানা বাড়ানো হয়েছে চলতি টুর্নামেন্টের দ্বিতীয় অপরাধ হওয়ায়। এরপরও একই জিনিস হলে অবশ্যই বাড়বে জরিমানা। তখন ৩০ লক্ষ টাকা জরিমানা অধিনায়ককে দিতে হবে। পাশাপাশি, বাকিদের ১২ লক্ষ টাকা জরিমানা বা ‘ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হবে। নিয়ম অনুযায়ী ইনিংস শেষ করতে হয় দেড় ঘন্টার মধ্যে, নাহলে শাস্তির সম্মুখীন হতে হয়। কিন্তু শাস্তি দেওয়া হয় না যদি কোনও দেরি হয় বিপক্ষ ক্রিকেটারের চোটের কারণে।



By














