• Home
  • খেলা
  • “বিশ্বকাপের আগে থেকে অনেক পরিশ্রম করছি” পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানালেন রুদারফোর্ড

“বিশ্বকাপের আগে থেকে অনেক পরিশ্রম করছি” পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানালেন রুদারফোর্ড

Image

দেবজিৎ মুখার্জি: “বিশ্বকাপের আগে থেকে অনেক পরিশ্রম করছি” পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ম্যাচের সেরা হয়ে, এমনটাই দাবি করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার শার্ফেন রুদারফোর্ড। তাঁর বক্তব্য, একবার যদি তিনি পরিস্থিতি বুঝতে পারেন, তাহলে তিনি এটাও বুঝে যান যে তিনি টিকে থাকলে রান করবেন। যদিও এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে ম্যাচে অন্তত ১০ রান কম ছিল তারা।

বুধবার, ১১ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে উইন্ডিজরা। তবে প্রথমদিকে অনেকগুলি উইকেট হারিয়ে ফেলেছিল তারা। যদিও পড়ে শার্ফেন রুদারফোর্ডের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ২০০ রানের কাছাকাছি করতে সফল হয় তারা। ইংল্যান্ড সেই রান তাড়া করতে গিয়ে শুরুটা ভালো করলেও মাঝে উইকেট পড়তে থাকায় চাপে পড়ে গিয়েছিল এবং শেষে গিয়ে ম্যাচ হারে তারা।

ম্যাচে সেরা ঘোষণা করা হয় রুদারফোর্ডকে তাঁর মারকুটে এবং গুরুত্বপূর্ণ ইনিংসের জন্য। সেখানে তিনি নিজের অবস্থান তুলে ধরেন। ক্যারিবিয়ান তারকা বলেন, “বিশ্বকাপের আগে থেকেই অনেক পরিশ্রম করছি। আমার জন্য, যখন আমি একবার আস্থা রাখি আমার প্রসেসের উপর এবং পরিস্থিতি বুঝতে পারি, তখন আমি জানি যে একবার মাঠে নামলে, আমি শেষে সবসময় স্কোর করতে পারি। তাই গুরুত্বপূর্ণ ছিল পরিষ্কার মন থাকা এবং আরো বেশি খেলা সময়মতো।”

ম্যাচ সম্পর্কে রুদারফোর্ড আরো জানান, “সম্ভবত আমরা প্রায় ১০ রান কম ছিলাম বলে আমার মনে হয়। আমরা জানি ইংল্যান্ড কতটা শক্তিশালী। কিন্তু আমার মনে হয় যে আজ ছেলেরা দারুন পারফর্ম করেছে এবং ভালো বোলিং করেছে। তাই কৃতিত্ব তাদের। অনেককিছু আমাদের জন্য এই ফলাফল।” প্রসঙ্গত, এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৬ উইকেটে ১৯৬। রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ১৯ ওভারে ১৬৬ রানে। রুদারফোর্ড ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top