দেবজিৎ মুখার্জি: পাকিস্তানের মতো ওয়েস্ট ইন্ডিজও নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল জয় দিয়ে। প্রথম ম্যাচে তারা পরাজিত করল স্কটল্যান্ডকে। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। সৌজন্যে ব্যাট হাতে শিমরন হিটমায়ারের অসাধারণ ইনিংস এবং বল হাতে রোমারিও শেপার্ডের দুর্দান্ত বোলিং। সবমিলিয়ে, শনিবার একটা কমপ্লিট টিম গেমের উদাহরণ তুলে ধরা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে।
তবে এদিনের ম্যাচে ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে শিমরন হিটময়ারের আগ্রাসি ইনিংস। ব্যাট হাতে তিনি করেছেন ৩৬ বলে ৬৪ রান, যার মধ্যে রয়েছে দুটি চার এবং ছটি ছয়। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন হিটময়ার এবং জানান তিন নম্বরে ব্যাট করার অভিজ্ঞতার কথা। শুধু তাই নয়, ম্যাচ জেতা নিয়ে খুশিও প্রকাশ করেন ক্যারিবিয়ান তারকা।
হিটময়ার বলেন, “বেশ মজাদার। আমি আগে এটাই করতাম। তবে আমি মনে করি বেশি টি-টোয়েন্টি খেলা ও ফিনিশ করাও মজাদার লাগে আমার। তবে যদি আপনি আমাকে বেছে নিতে বলেন, তাহলে আমি উপরেই পছন্দ করব।” এই ব্যাপারে তিনি আরো বলেন, “আমি মনে করি এটা মাইন্ডসেটের ব্যাপার। তিন নম্বরে ব্যাট করলে বল একটু বেশি মুভ করে আর একটু বেশি জোরে আসে পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করার থেকে। তাই এটা যত তাড়াতাড়ি সম্ভব পজিশনে আসা এবং এক্সেকিউট করার বিষয়।”
প্রসঙ্গত, এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ চলে ৫ উইকেটে ১৮২। সর্বোচ্চ ৬৪ রান করেন হিটমায়ের। এছাড়া ব্রেন্ডন কিং করেন ৩৫। স্কটল্যান্ডের বোলারদের মধ্যে দুটি বিকেল তোলেন ব্র্যাড কারি। এছাড়া একটি করে উইকেট পান সাফিয়ান শরীফ, অলিভার ডেভিডসন ও মাইকেল লিস্ক। জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতে ১৪৭ রানের অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক রিচি ব্যারিংটন। টম ব্রুস করেন ৩৫। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে পাঁচটি উইকেট তোলেন রোমারিও শেপার্ড, তিনটি জেসন হোল্ডার এবং একটি করে শামার জোসেফ ও গুদাকেশ মোটি। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শিমরন হিটমায়েরকে।



By














