• Home
  • খেলা
  • “এটা খুবই গর্বের মুহূর্ত” যুবরাজের ব্যাটিংয়ের প্রশংসা দীলপ্রীতের

“এটা খুবই গর্বের মুহূর্ত” যুবরাজের ব্যাটিংয়ের প্রশংসা দীলপ্রীতের

Image

দেবজিৎ মুখার্জি: কিছু ঘন্টা আগে শেষ হয়েছে নিউজিল্যান্ড বনাম ক্যানাডা ম্যাচ। বড় ব্যবধানে জিতেছে কিউইরা। ৮ উইকেটে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে তারা। এদিন বল হাতে কামাল না দেখাতে পারলেও ব্যাট হাতে মোটামুটি ভালোই খেলা দেখিয়েছে ক্যানাডা। ২০ ওভারে তারা করেছে ৪ উইকেটে ১৭৩। বলা ভালো, নিউজিল্যান্ডের বোলিং বিভাগকে একটু হলেও চাপে রেখেছিল। 

বিশেষ করে ব্যাট হাতে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছেন ক্যানাডার ওপেনার যুবরাজ সামরা। ৬৫ বলে ১১০ রানের এক আকর্ষণীয় ইনিংস খেলেছেন তিনি। এই আগ্রাসী ইনিংসে তিনি হাকিয়েছেন ১১টি চার। এছাড়া ৩৬ রান করেছেন ওভার বাউন্ডারিতে। অর্থাৎ ছটি ছয় হাঁকিয়েছেন। নিউজিল্যান্ডের বোলারদের যে তিনি ঘাম ছুটিয়ে দিয়েছিলেন, সেটা বলাই যায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুবরাজের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তাঁর দলের অধিনায়ক দীলপ্রিত বাজওয়া। তিনি বলেন, “বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার যুবরাজ এবং এই ম্যাচে শতরান করেছে। আমার মনে হয় এটা খুবই গর্বের মুহূর্ত ওর জন্য। আর আমার মনে হয় এটা খুবই গর্বের মুহূর্ত সকল ক্যানেডিয়ানদের জন্য যে আমরা ওপেনিং জুটিতে এক শক্তিশালী দলের বিরুদ্ধে শতরানের জুটি গড়েছি।”

উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে ক্যানাডা। শতরানের ইনিংস আসে যুবরাজ সামরার ব্যাট থেকে। তিনি আউট হন ৬৫ বলে ১১০ রান করে, যার মধ্যে ছিল ১১টি চার এবং ৬টি ছয়। এছাড়া দলের অধিনায়ক দীলপ্রীত বাজওয়া করেন ৩৬। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে একটি করে উইকেট তোলেন জেকব ডাফি, কাইল জ্যামিসন, ম্যাট হেনরি ও জেমস নিশাম। 

জবাবে রান তাড়া করতে নেমে ১৬ ওভার শেষ হওয়ার অনেক আগে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৭৬ রান করে অপরাজিত ছিলেন গ্লেন ফিলিপস। এছাড়া রচীন রবীন্দ্র অপরাজিত ছিলেন ৫৯ রানে। ক্যানাডার বোলারদের মধ্যে সত্যি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন ডিলন হেলিগার ও সাদ বিন জাফর। ম্যাচের সেরা ঘোষণা করা হয় গ্লেন ফিলিপসকে।

Releated Posts

১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয়…

ByByHafizur Rahaman Jun 17, 2026

ফুটবল বিশ্বকাপ: ৩-১ গোলে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রিয়া। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত রীতিমত ছড়ি…

ByByHafizur Rahaman Jun 17, 2026

মেসির হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

লিও মেসির হ্যাটট্রিক দিয়ে চলতি ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল…

ByByHafizur Rahaman Jun 17, 2026

এবার গোলের বন্যা নরওয়ের, বড় ব্যবধানে জয় ইরাকের বিরুদ্ধে

এবার গোলের বন্যা বইয়ে দিল নরওয়ে। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল ইরাককে। ফক্সব্রোর বস্টন স্টেডিয়ামে…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top