• Home
  • খেলা
  • বুমরাহের ইয়র্কারে আঘাত পেল ঈশান, খেলবে নামিবিয়া ম্যাচে?

বুমরাহের ইয়র্কারে আঘাত পেল ঈশান, খেলবে নামিবিয়া ম্যাচে?

Image

দেবজিৎ মুখার্জি: বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। তবে তার আগের দিন জশপ্রীত বুমরাহের ইয়র্কারে আঘাত পেলেন দলের অন্যতম তরুণ তারকা ঈশান কিষান। এতটাই আঘাত পান যে তিনি মাঠেই শুয়ে পড়েন। যদিও পরে তিনি উঠে দাঁড়ান এবং ব্যাটিংও করেন। সুতরাং নামিবিয়ার বিরুদ্ধে তিনি খেলবেন বলেই মনে করা হচ্ছে। 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলানো হয়নি টিম ইন্ডিয়ার তারকা পেসার জশপ্রীত বুমরাহকে। মনে করা হচ্ছে তাঁকে খেলানো হবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে। বৃহস্পতিবার দলের দ্বিতীয় ম্যাচ টুর্নামেন্টের। তারা ক্ষেত্রে নামবে নামিবিয়ার বিরুদ্ধে। বুধবার অনুশীলন করতে নামেন দলের ক্রিকেটাররা। বুমরাহও নেটে প্র্যাকটিস করেন দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে। তবে অনুশীলনে একেবারে তিনি আগুন বোলিং করেন।

নেটে ব্যাটিং করতে নামেন বুমরাহের মুম্বাই ইন্ডিয়ান্সের এককালের সতীর্থ ঈশান কিষান। তবে আচমকাই তারকা পেসারের ইয়র্কার গিয়ে পরে ঈশানের পায়ে এবং তিনি তক্ষুনি পড়ে যান। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি বাঁ পা ধরে। তা দেখে ফিজিওরাও মাঠে চলে আসেন। তবে কিছুক্ষণ পর ঈশান ফের উঠে দাঁড়ান এবং ব্যাটিং করেন। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে বৃহস্পতিবার তাঁকে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যাবে।

উল্লেখ্য, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে তারা পরাজিত করেছে আমেরিকাকে ২৯ রানে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬১ রান। সর্বোচ্চ ৮৪ রান করেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এছাড়া কেউ কেমন দাগ কাটতে সফল হননি। আমেরিকার বোলারদের মধ্যে শাকুইক পান চারটি, হার্মিত দুটি এবং আলি ও মহসিন একটি করে উইকেট। 

জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভারে আমেরিকা ৮ উইকেট হারিয়ে করে ১৩২ রান। তবে দলের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান মহাম্মদ সিরাজ। এছাড়া দুটি করে উইকেট পান আর্শদিপ সিং ও অক্ষর প্যাটেল। বরুন চক্রবর্তী পান একটি উইকেট। ম্যাচের সেরা ঘোষণা করা হয় সূর্যকুমার যাদবকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top