• Home
  • খেলা
  • বরুনের ফর্ম কি চিন্তার কারণ? জবাবে যা বললেন স্কাই

বরুনের ফর্ম কি চিন্তার কারণ? জবাবে যা বললেন স্কাই

Image

দেবজিৎ মুখার্জি: টিম ইন্ডিয়ার তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর ফর্ম কি দলের কাছে চিন্তার বিষয় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে? তা নিয়ে অবস্থান জানালেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। কী বক্তব্য তাঁর? দল বিষয়টি নিয়ে চিন্তিত নন বলে জানান তিনি। তাঁর বক্তব্য, বরুণ চক্রবর্তী বিশ্বের সেরা বোলারদের মধ্যে একজন এবং তিনি কামব্যাক করতে জানেন। 

রাত পোহালেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ট্রফি জয়ের লক্ষ্যে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচকে ঘিরে যে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তা না বললেও বোঝা যায়। বলা ভালো, সকলেই এখন বল গড়ানোর অপেক্ষায় রয়েছেন। দুই দলে ক্রিকেটপ্রেমীদের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে আগামীকাল কি হবে বা কার ঝুলিতে উঠবে ট্রফি। যদিও আরো একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে তাঁদের মনে।

এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে প্রশ্ন আসে যে বরুণ চক্রবর্তীর বর্তমান ফর্ম নিয়ে চিন্তিত কিনা দল। চলতি টুর্নামেন্টে তাঁকে বল হাতে ফর্মে দেখা যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৬৪ রান দিয়েছেন চার ওভারে। তবে এই ব্যাপারে বিন্দুমাত্র চিন্তিত নয় দল, তা পরিষ্কার করে দেন স্কাই। তিনি বলেন, “ক্রিকেট খেলাটা ১১ জনের। একজনের দিন খারাপ গেলে বাকিরা তা সামলে দেয়। বরুন একজন বিশ্বের সেরা বোলারদের মধ্যে। কিভাবে কামব্যাক করতে হয়, ও সেটা জানে।”

পাশাপাশি, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অফ স্পিনারদের বিরুদ্ধে যেভাবে দলের ব্যাটিং বিভাগ খেলেছে, তা নিয়ে জোড় আলোচনা হয়েছে দেশের ক্রিকেটমহলে। তবে সেটিকেও গুরুত্ব দিতে নারাজ স্কাই। তিনি বলেন, “আসল ব্যাপার হলো ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলা। আমাদের দলে ব্যক্তিগত মাইলস্টোনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দলের লক্ষ্য। অবদানটাই ভুল, সে ১০০ রান করুক বা ৭ বলে ২০।” এবার দেখার বিষয় যে আগামীকাল কেমন পারফর্ম করেন দলের ক্রিকেটাররা। কার ঝুলিতে যাবে ট্রফি শেষ পর্যন্ত? তা বলবে সময়।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top