• Home
  • খেলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নিচ্ছেন স্কাই? জবাবে তিনি যা বললেন…..

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নিচ্ছেন স্কাই? জবাবে তিনি যা বললেন…..

Image

দেবজিৎ মুখার্জি: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কি অবসর নেবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব? এবার সেই জল্পনার অবসান ঘটালেন স্কাই। ফাইনাল জিতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং পরিষ্কার করে দেন যে এই মুহূর্তে তাঁর অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই। এখানেই শেষ নয়, নিজের পরবর্তী পরিকল্পনা কি, তাও তুলে ধরেন তিনি।

স্কাই বলেন, “যখন সবকিছু ভালো যাচ্ছে তখন অবসর নিয়ে ভাবার কি দরকার?” পরবর্তী পরিকল্পনা প্রসঙ্গে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন যে তাঁর নজর রয়েছে অলিম্পিকের গোল্ড মেডেলের উপর। শুধু তাই নয়, তিনি এও পরিষ্কার করে দিয়েছেন যে তাঁর নজর পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের উপর রয়েছে। সূর্য সংকেত দিয়েছেন যে তিনি কম করে আরো দু’বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান। বলে রাখা ভালো, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কাই মোট ৯টি ম্যাচ মিলিয়ে করেছেন ২৪২ রান। টুর্নামেন্টে তাঁর সেরা ইনিংস আমেরিকার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংসটি।

প্রসঙ্গত, ফাইনাল ম্যাচটি খেলা হয় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। নিউজিল্যান্ড প্রথমে ফিল্ডিং করে টসে জিতে। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তোলে ২৫৫। সঞ্জু করেন ৮৯, অভিষেক ৫২ এবং ঈশান ৫৪। জবাবে নিউজিল্যান্ড ১৯ ওভারে অলআউট হয়ে যায় ১৫৯ রানে। বুমরাহ নেন চারটি উইকেট এবং অক্ষর তিনটি। এই নিয়ে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের নামে করেছে টিম ইন্ডিয়া।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top