দেবজিৎ মুখার্জি: ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপট অব্যাহত ভারতের। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচটিও নিজেদের ঝুলিতে তুললো টিম ইন্ডিয়া। আবারও বড় ব্যবধানে জয় নিজেদের নামে করলো ‘মেন ইন ব্লু’। একটি নয়, দুটি নয়, একেবারে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল তারা। এই পর্যন্ত সিরিজের ফলাফল ২-০। অর্থাৎ তৃতীয় ম্যাচটি জিতলেই সিরিজ নিজেদের নামে করে নিতে পারবেন গৌতম গম্ভীরের ছেলেরা। তবে ভারতের জন্য এদিনের ম্যাচের টার্নিং পয়েন্ট অধিনায়ক সূর্যকুমার যাদব ও ঈশান কিশানের আগ্রাসী ব্যাটিং। দুজনের ব্যাট থেকেই অর্ধশতরানের ইনিংস এসেছে।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলা হয় রায়পুরে। টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুর প্রথম চারটি ২-৩টি ওভার ভালো গেলেও চতুর্থ ও পঞ্চম ওভারে দুটি উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর একটি বড় পার্টনারশিপ হয় ঠিকই, তবে মাঝে ফের উইকেট হারাতে থাকে কিউইরা। তবে শেষ পর্যন্ত ২০০ রানের গণ্ডি পেরতে সফল হয় তারা। যদিও দলের কোন ব্যাটারের তরফ থেকে আসেনি অর্ধশতারান বা শতরানের ইনিংস। ভারতের বোলারদের মধ্যে দুটি উইকেট তোলেন কুলদীপ যাদব এবং একটি করে উইকেট পান বরুণ, হর্ষিত, হার্দিক ও শিবম।
জবাবে রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। এরপর এক লম্বা পার্টনারশিপ গড়েন অধিনায়ক সূর্যকুমার যাদব ও ঈশান কিশান। দুজনের ব্যাট থেকেই রানের বন্যা বয়ে। নেমেই আগ্রাসী রূপ নেয় দুজনে এবং আক্রমণ করতে শুরু করেন নিউজিল্যান্ডের বোলারদের। অবশেষে ৩২ বলে ৭৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান ঈশান কিশান। শিবম দুবাইকে নিয়ে দলকে ফিনিশ লাইন পার করান স্কাই। তিনি অপরাজিত থাকেন ৩৭ বলে ৮২ রান করে। অন্যদিকে অপরাজিত থাকেন ১৮ বলে ৩৬ রান করে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ঈশান কিশানকে।



By














