• Home
  • খেলা
  • “আমার ও দলের জন্য গুরুত্বপূর্ণ জয়” স্কটল্যান্ডকে হারিয়ে দাবি রোহিতের

“আমার ও দলের জন্য গুরুত্বপূর্ণ জয়” স্কটল্যান্ডকে হারিয়ে দাবি রোহিতের

Image

দেবজিৎ মুখার্জি: গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে তেমন দাগ না কাটতে পারলেও গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে জয় দিয়ে শেষ করল নেপাল। এক হাড্ডাহাড্ডি ম্যাচে তারা স্কটল্যান্ডকে পরাজিত করল ৭ উইকেটে। দীপেন্দ্র সিং আইরির ব্যাট থেকে এক অসাধারণ অর্ধশতরানের ইনিংস উঠে আসে। বল হাতেও বোলাররা ভালোই বোলিং করেছেন। এক কথায় বলতে গেলে, একটা নিখুঁত টিম গেম তুলে ধরা হয়েছে রোহিত পৌডেল ও তাঁর বাহিনীর তরফ থেকে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই জয় নিয়ে খুশিপ্রকাশ করেন রোহিত। কতটা গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচ জেতা, তা তিনি তুলে ধরেন। নেপাল অধিনায়কের দাবি, শুধু নিজের জন্য নয়, দলের কাছেও এই জয় গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমার মনে হয় এটা অনেক কিছু আমার কাছে। বিশেষ করে এটি আমার দ্বিতীয় বিশ্বকাপ অধিনায়ক হিসেবে এবং অন্তিম লিগ পর্বে আমার প্রথম জয়। খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। শুধু আমার কাছে নয়, গোটা দলের কাছে।”

প্রসঙ্গত, মঙ্গলবার ম্যাচটি খেলা হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে স্কটল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় নেপাল। নির্ধারিত ২০ ওভারে তারা শেষ করে ৭ উইকেট ১৭০ রানে। সর্বোচ্চ ৭১ রানের ইনিংস আসে মাইকেল জোন্সের ব্যাট থেকে। এছাড়া ২৭ ও ২৫ রানের ইনিংস খেলেন জর্জ মানসে ও ব্র্যান্ডন ম্যাকমুলেন। নেপালের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন সোম্পল কামি। এছাড়া দুটি উইকেট পান নন্দন যাদব এবং একটি করে উইকেট নিজেদের নামে করেন অধিনায়ক রোহিত পৌডেল ও কুশল ভূর্তেল।

জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষ হওয়ার ৪ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নেপাল। এদিন নেপালের ওপেনিং জুটি দারুণ শুরু করলেও মাঝে তিনটি উইকেট দ্রুত পড়ে যায়। অবশেষে দীপেন্দ্র সিং আইরি ও গুলশান ঝা মিলে দলকে ফিনিশ লাইন পার করান। দীপেন্দ্র অপরাজিত থাকেন ৫০ রানে এবং গুলশান ঝা ২৪ রানে। 

এছাড়া ৪৩ রানের একটি লড়াকু ইনিংস খেলেন কুশল ভূর্তেল। উইকেটরক্ষক ব্যাটার আসিফ শেখ করেন ৩৩। অধিনায়ক রোহিত পৌডেল প্যাভিলিয়নে ফিরে যান ১৬ রানে। স্কটল্যান্ডের বোলারদের মধ্যে তিনটি উইকেটই নিজের ঝুলিতে তোলেন মাইকেল লিস্ক। ম্যাচের সেরা ঘোষণা করা হয় দীপেন্দ্র সিং আইরিকে। সব মিলিয়ে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পায় নেপাল।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top