• Home
  • খেলা
  • “আমি এক্সাইটেড” গ্রুপ পর্ব জয় দিয়ে শেষ করে খুশি রাজা

“আমি এক্সাইটেড” গ্রুপ পর্ব জয় দিয়ে শেষ করে খুশি রাজা

Image

নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্ব দাপটের সঙ্গে শেষ করল জিম্বাবয়ে। অপরাজিত হয়ে গ্রুপ পর্ব শেষ করলো তারা। বৃহস্পতিবার তারা শ্রীলঙ্কাকে পরাজিত করল। ৬ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুললেন সিকান্দার রাজা ও তাঁর বাহিনী। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগেই তারা শ্রীলঙ্কাকে সমানে সমানে টক্কর দিয়েছে। যদিও ম্যাচটি জিততে লড়াই করতে হয় তাদের। বাকি ম্যাচগুলি যেভাবে সহজে জিতেছিলেন, এই ম্যাচের ক্ষেত্রে তা হয়নি। তিন বল বাকি থাকতে শেষ হয়েছে ম্যাচ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচের সেরা হয়ে অবস্থান জানান জিম্বাবয়ের অধিনায়ক সিকান্দার রাজা। দলের ক্রিকেটারদের পারফর্ম করতে দেখে তিনি অত্যন্ত খুশি হন। তিনি বলেন, “যেভাবে দল নিজেদের খেলা নিয়ে এগোচ্ছে, তাতে আমি এক্সাইটেড। যতবারই আমরা খেলেছি, আমরা জিতেছি। এখনো পর্যন্ত আমরা অপরাজিত রয়েছি।” 

প্রসঙ্গত, বৃহস্পতিবার শ্রীলংকা ও জিম্বাবয়ের মধ্যে ম্যাচ খেলা হয় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ৭ উইকেটে ১৭৮। এদিন ব্যাট হাতে ফের তাক লাগান পাথুম নিসাঙ্কা। তিনি করেন ৬২। এছাড়া পবন রথনায়কে করেন ৪৪। জিম্বাবয়ের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন ব্লেসিং মুজারাব্বানি, ব্র্যাড এভান্স ও গ্রেম ক্রেমের। এছাড়া একটি উইকেট পান রায়ান বার্ল।

জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষ হওয়ার তিন বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় জিম্বাবয়ে। সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস আসে ব্রায়ান বেনেটের ব্যাট থেকে। এছাড়া ৪৫ ও ৩৪ রানের ইনিংস খেলেন সিকান্দার রাজা ও তাদিওয়ানাশে মারুমানি। রায়ান বার্ল করেন ২৩। শ্রীলংকার বোলারদের মধ্যে দুটি উইকেট পান হেমান্থা এবং একটি করে উইকেট তোলেন শানাকা ও ওয়েলালাগে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় সিকান্দার রাজাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top