দেবজিৎ মুখার্জি: সঞ্জু স্যামসনের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ৫ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে ‘মেন ইন ব্লু’। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সঞ্জুর এই অসাধারণ ইনিংসের ভুয়সী প্রশংসা করেছেন তাঁর সতীর্থ থেকে শুরু করে দেশের সকল ক্রিকেটপ্রেমী। এমনকি প্রাক্তন তারকারাও সঞ্জুর এই ইনিংসে মুগ্ধ হয়েছেন বলে দাবি করেছেন।
তবে এই ভালো সময় ফিরে পাওয়ার জন্য খারাপ সময় পার করতে হয়েছে সঞ্জুকে। তখন তিনি ঠিক কি করেছিলেন, সেই ব্যাপারে তিনি জানান রবিবার ম্যাচ শেষে সম্প্রচারকারী সংস্থাকে। কী করেছিলেন সঞ্জু? তিনি জানান যে নিজের খেলা নিখুঁত করার জন্য প্রচন্ড পরিশ্রম করতেন এবং নিজের মোবাইল ফোন বন্ধ রাখার পাশাপাশি সোশ্যাল মিডিয়া দেখতেন না।
সঞ্জু বলেন, “শট সিলেকশন নিয়ে খাটতাম। পরিশ্রম করতাম। খুব বেশি পরিবর্তন আনতে চাইনি নিজের খেলায়। কারণ আমি জানতাম যে এই পদ্ধতিতে খেলেই আমি রান পেয়েছি। বরং নিজের ফোন বন্ধ করে দিয়েছিলাম। দেখতাম না সোশ্যাল মিডিয়া। মন যা চাইতো, তাই করতাম।” তারকা ক্রিকেটার জানান যে তাঁর এটা ভেবে ভালো লাগছে যে একটি বিশেষ ম্যাচে তিনি বিশেষ ইনিংস খেলতে পেরেছেন। তবে রান চেজ করা খুব সহজ ছিল না এবং শিশির পড়ছিল। তিনি বলেন, “যে ধরনের ব্যাটিং আমাদের, তাতে ১৯৬ তলা খুব একটা কঠিন নয়। কিন্তু কাজটা কঠিন হয়ে গিয়েছিল মাঝে কয়েকটা উইকেট পড়ে যাওয়ায়। সত্যি বলতে কাজে লেগেছে আমার অভিজ্ঞতা। শেষ পর্যন্ত থাকতে হবে ঠিক করেছিলাম। আসতে হবে খেলা শেষ করে।”
তাঁর সংযোজন, “১৯০এর মতো রান যদি তাড়া করতে হয় এমন চাপের ম্যাচে, সেটা করার বিভিন্ন রাস্তা থাকে। কিন্তু আমরা মানুষ দিনের শেষে। সবার আগে মনে একটা নেতিবাচক ভাবনা আসে। যখনই আমার তা মনে হয়, তখন ভাবতে থাকে ইতিবাচক ভাবনা। কিউইদের বিরুদ্ধে পারফর্ম করে বিশ্বকাপে খেলতে আসতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। ভাগ্য ভালো, আগামী দশ দিন আমাকে খেলতে হয়নি। দলেও ছিলাম না। নিজেকে বলতাম আর কি করতে পারো তুমি সঞ্জু? তোমার কোনটা ঠিক হচ্ছে না? নিজেই তদন্তে আমি নিজের ব্যাটিংয়ের। ক্রিকেটের বেসিকসে ফিরে এসেছিলাম। ভাবতে থাকি কিভাবে রান করেছি। ফিরে আসি তারপর।”



By














