• Home
  • খেলা
  • “ভাবলাম আমাকে চালিয়ে যেতে হবে” ফর্ম নিয়ে বললেন সঞ্জু

“ভাবলাম আমাকে চালিয়ে যেতে হবে” ফর্ম নিয়ে বললেন সঞ্জু

Image

দেবজিৎ মুখার্জি: “ভাবলাম আমাকে চালিয়ে যেতে হবে” চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ম্যাচের সেরা হয়ে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। কী বক্তব্য তাঁর? তিনি জানান যে বেশ ভালো লাগছে তিনি জানতেন যে গত ম্যাচ থেকে তাঁর ফর্ম ভালো চলছে এবং সেই কারণে ভাবলেন যে তা চালিয়ে যেতে হবে। 

সঞ্জু বলেন, “খুব ভালো লাগছে। সত্যি বলতে আমি জানতাম যে আগের ম্যাচ থেকে আমার ফর্মটা ভালো চলছে এবং তাই ভাবলাম যে তা চালিয়ে যেতে হবে। আমার মনে হয় সহজ নয় দেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে ফর্ম খুঁজে পাওয়া, তাই আমি ভেবেছিলাম বড় ম্যাচ খেলব, সর্বোচ্চ ব্যবহার করতে হবে যেভাবে আমি ব্যাটিং করছি। তাই আমি বাড়তি সময় দিয়েছিলাম নিজেকে।” তাঁর সংযোজন, “একটু হিসেব করেছিলাম আমি আমার ইনিংসটা। সত্যিই ভালো প্রস্তুতি নিয়েছিলাম আমি এবং আমার মনে হয় দারুনভাবে হয়েছে সবটা।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এদিন টসে জিতে সূর্যকুমার যাদবদের প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। নেমেই গত ম্যাচের মতো আগাসি ব্যাটিং করা শুরু করেন সঞ্জু স্যামসন। তবে দ্বিতীয় ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান দলের আরেক ওপেনার অভিষেক শর্মা। এদিনও ব্যর্থ হন তিনি। ৯ করে আউট হয়ে যান। এরপর ঈশান কিষানের ব্যাট থেকে ফের এক দুর্দান্ত ইনিংস উঠে আসে। তিনি ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সঞ্জু আউট হন ৮৯ রান করে। শিবম দুবে করেন ৪৩। এছাড়া অল্প বলে দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস উপহার দেন হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মাও। নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৭ উইকেটে ২৫৩। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট তোলেন আদিল রাশিদ ও উইল জ্যাক্স। জোফরা আর্চার পান একটি উইকেট।

জবাবে রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন ফিল সল্ট। ৮ ওভারের মধ্যেই চারটি উইকেট হারিয়ে ফেলে তারা। এরপরই একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়েন উইল জ্যাক্স ও জেকব বেথেল। জ্যাক্স প্যাভিলিয়নে ফিরে যান ৩৫ রান করে। অন্যদিকে বেথেল ১০৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। এছাড়া ব্যাট হাতে কেউ তেমন প্রভাব ফেলতে সফল হননি। জোফরা আর্চার শেষ ওভারে একের পর এক ছক্কা হাঁকালেও, তা কাজে আসেনি। কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে তারা শেষ করে ৭ উইকেটে ২৪৬ রানে। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে দুটি উইকেট তোলেন হার্দিক পান্ডিয়া। এছাড়া একটি করে উইকেট পান আর্শদিপ সিং, জাস্পৃত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। এদিনও ম্যাচের সেরা ঘোষণা করা হয় সঞ্জু স্যামসনকে। এবার ফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top