• Home
  • খেলা
  • “সত্যিই বলার মতো শব্দ নেই” বৈভব-যশস্বী জুটির প্রশংসা রিয়ানের

“সত্যিই বলার মতো শব্দ নেই” বৈভব-যশস্বী জুটির প্রশংসা রিয়ানের

Image

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে চলতি আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে রাজস্থান রয়েলস। নিজেদের প্রথম তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা। গতকাল তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে ২৭ রানে। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগেই মুম্বাইয়ের চেয়ে এগিয়ে ছিল তারা। হার্দিকদের তরফ থেকেও আপ্রান চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা জয় পেতে সফল হয়নি। 

পোষ্ট-ম্যাচ প্রেজেন্টেশনে জয় নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পারাগ। দলের ওপেনিং ব্যাটিং জুটি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার কাছে সত্যিই বলার মতো শব্দ নেই।” চলতি আইপিএলে তারা ওপেনিং জুটি হিসেবে কতো নম্বরে পড়ে, সেই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এক নম্বর। প্রথমত তাদের সাইডে যেটা রয়েছে, সেটা হল তাদের বয়স, যেই ট্যালেন্ট তাদের মধ্যে রয়েছে।”

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ রিয়ান বলেন, “আমার মনে হয় ও জাস্ট অসাধারণ। এটা ওয়ান-ওয়ে স্লগিং নয়। যদি আপনি ওকে আহমেদাবাদে দেখে থাকেন, ও পরিস্থিতি বুঝে খেলেছে। জয়সওয়াল তো প্রায় ৩-৪ বছর ধরেই এটা করছে।” প্রসঙ্গত, বৃষ্টির কারণে গতকাল ২০ ওভারের পরিবর্তে ১১ ওভারের ম্যাচ খেলা হয়। প্রথমে ব্যাট করে রাজস্থান ৩ উইকেট হারিয়ে তোলে ১৫০। জবাবে মুম্বাই ১১ ওভারে করে ৯ উইকেটে ১২৩। ৭৭ রানের অপরাজিত ম্যাচ উইনিং ইনিংসের জন্য ম্যাচের সেরা হন রাজস্থান রয়্যালসের অন্যতম তরুণ তারকা ওপেনার যশস্বী জয়েসওয়াল।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top