• Home
  • খেলা
  • ভারতের বিরুদ্ধে ইডেনে লড়াইকে ফাইনাল হিসেবে দেখছেন হোপ

ভারতের বিরুদ্ধে ইডেনে লড়াইকে ফাইনাল হিসেবে দেখছেন হোপ

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের জন্য। বৃহস্পতিবার তাদের পরাজিত করল দক্ষিণ আফ্রিকা। শুধু জয় নয় বড় ব্যবধানে জয় পেয়েছে প্রোটিয়ারা। ৯ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছেন এডেন মার্করাম ও তাঁর বাহিনী। যদিও টিম ইন্ডিয়া এমনটাই চেয়েছিল। এতে তাদের সেমিতে যাওয়ার একটা সুযোগ রইল। এই মুহূর্তে তাদের যেটা করতে হবে, সেটা হল জিম্বাবয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করা। 

ম্যাচ শেষে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে এই বিষয়ে নিজের অবস্থান জানালেন উইন্ডিজ অধিনায়ক শেহ হোপ। এই প্রসঙ্গে কথা উঠতে তিনি পরিষ্কার করে দেন যে তিনি এটিকে ফাইনাল হিসেবে দেখছেন। হোপ বলেন, “সবকিছু সহজে আসবে না। বাধা অতিক্রম করার রাস্তা আমাদের খুঁজতে হবে।” পরবর্তী ম্যাচের গুরুত্ব প্রসঙ্গে তিনি আরো বলেন, “আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ নিশ্চিত করা যে আমরা নিজেদের স্ট্র্যাপ ভালো করে হিট করছি এবং আমাদের এটা ফাইনাল হিসেবেও দেখতে হবে। আমাদের প্রথম ফাইনাল এবং আশা করছি এরপর আরো দুটো হবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। একের পর এক উইকেট পড়তে শুরু করে তাদের। ৯ ওভারের মধ্যেই ৬টি উইকেট হারিয়ে ফেলে তারা। ১০ ওভার পেরানোর পরই সপ্তম উইকেট পড়ে যায় উইন্ডিজদের। এরপর এক দুর্দান্ত পার্টনারশিপ গড়েন জেসন হোল্ডার ও রোমারিও শেপার্ড। হোল্ডার আউট হন ৪৯ রানে এবং শেপার্ড অপরাজিত থাকেন ৫২ রানে। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে তিনটি উইকেট পান এনগিডি এবং দুটি করে পান রাবাডা ও বশ।

জবাবে রান তাড়া করতে নেমে ১৭ ওভারের শুরুতেই এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৮২ রানে অপরাজিত থাকেন দলের অধিনায়ক এডেন মার্করাম। এছাড়া ডিকক আউট হন ৪৭ রানে এবং রিকেল্টন অপরাজিত থাকেন ৪৫ রানে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সেই একমাত্র উইকেটটি পান রস্টন চেজ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় এডেন মার্করামকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top