• Home
  • খেলা
  • শেপার্ডের বোলিংয়ের প্রশংসা হোপ ও হিটমায়ারের

শেপার্ডের বোলিংয়ের প্রশংসা হোপ ও হিটমায়ারের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারালো তারা। ৩৫ রানে ম্যাচ জিতে দারুণভাবে শুরু করল তাদের বিশ্বকাপ অভিযান। ব্যাটিং হোক বা বোলিং, দুই বিভাগে স্কটল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। এক কথায় বলতে গেলে, ডমিনেটিং ভিক্টরি দিয়ে টুর্নামেন্ট শুরু করলেন শেহ হোপ ও তাঁর বাহিনী। 

তবে ম্যাচের সেরা শিমরন হিটমায়ারকে ঘোষণা করা হলেও ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছেন রোমারিও শেপার্ডও। ৫ উইকেট নিয়েছেন তিনি। শুধু তাই নয়, হ্যাটট্রিক পর্যন্ত নিয়েছেন ক্যারিবিয়ান পেস তারকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক হোপ এবং ম্যাচের সেরা হিটমায়ার শেপার্ডকে নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। দুজনেই প্রশংসা করেছেন তাঁর বোলিংয়ের। বলা ভালো, বল হাতে আজ তিনি দিয়েছেন কমপ্লিট এন্টারটেইনমেন্ট। 

হোপ বলেন, “যখন দরকার ছিল এগিয়ে এসেছিল। মাঝের ওভারগুলিতে বেশ ভালই ব্যাটিং করছিল ওরা। উইকেটটা ভালো হয়ে যায় ব্যাটিংয়ের জন্য। তখন ও আসে। উইকেটগুলো নয় এবং পাল্টা ওদের চাপে ফেলে দেয়। বল হাতে ওকে পারফর্ম করতে দেখে ভালো লাগছে।” অন্যদিকে হিটমায়ার বলেন, “সত্যি বলতে আমি ভেবেছিলাম যে ওকেই ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হবে। আমি কারলসকে এক্ষুনি ওটাই বলছিলাম। খুব বেশি একজনকে ফাইফারের সাথে হ্যাট্রিক নিতে দেখা যায় না। তবে আমি ওর জন্য এক্সাইটেড। ও নিজের বোলিংয়ের উপর কাজ করছে এবং আমি ওর জন্য খুশি ও গর্ববোধ হচ্ছে।”

প্রসঙ্গত, এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ চলে ৫ উইকেটে ১৮২। সর্বোচ্চ ৬৪ রান করেন হিটমায়ের। এছাড়া ব্রেন্ডন কিং করেন ৩৫। স্কটল্যান্ডের বোলারদের মধ্যে দুটি বিকেল তোলেন ব্র্যাড কারি। এছাড়া একটি করে উইকেট পান সাফিয়ান শরীফ, অলিভার ডেভিডসন ও মাইকেল লিস্ক। জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতে ১৪৭ রানের অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক রিচি ব্যারিংটন। টম ব্রুস করেন ৩৫। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে পাঁচটি উইকেট তোলেন রোমারিও শেপার্ড, তিনটি জেসন হোল্ডার এবং একটি করে শামার জোসেফ ও গুদাকেশ মোটি। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শিমরন হিটমায়েরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top