• Home
  • দেশ
  • এপস্টেইন বিতর্কে জড়িত নয়, হরদীপকে ক্লিনচিট কেন্দ্রের

এপস্টেইন বিতর্কে জড়িত নয়, হরদীপকে ক্লিনচিট কেন্দ্রের

Image

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে জাতীয় রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির এপস্টেইন বিতর্কে জড়িত না থাকা। সূত্র জানা গিয়েছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে ইন্টার্নাল তদন্ত করা হয়েছিল এই ব্যাপারে, তাতে দেখা গিয়েছে যে তিনি কোনও অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত নন। স্বাভাবিকভাবেই, এই মুহূর্তে বড় স্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রী। 

জানুয়ারি মাসের ৩০ তারিখে আমেরিকার ন্যায় বিচার বিভাগের তরফ থেকে এপস্টেইন রিলেটেড বেশ কয়েকটি নথি ও ইমেল প্রকাশ্যে আনা হয়। তাতে নাম উঠে আসে হরদীপ সিং পুরির। যেই নথি প্রকাশ করা হয়েছিল, তাতে জানা গিয়েছিল যে ২০১৪ সালের জুন মাস থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় তিনবার কথা হয়েছিল তাঁর ও যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের।

কিন্তু মেলগুলিতে কি রয়েছে? জানা গিয়েছে, দুজনের মধ্যে আলোচনা হয়েছিল বৈঠকের কর্মসূচি থেকে শুরু করে ভারতে ব্যবসার সুযোগ, ইত্যাদি বিষয় নিয়ে। প্রসঙ্গত, নথিতে যেই সময়ের কথা বলা হয়েছে, তখন হরদীপ সিং পুরি ছিলেন না কোনও সরকারি ডেজিগনেশনে। সেই সময়ে তিনি চাকরি করতেন নিউ ইয়র্কের এক সংস্থায়। ২০১৪ সালে তিনি গেরুয়া শিবিরের পতাকা ধরেন এবং ২০১৭  সালের সেপ্টেম্বর মাসে তাঁকে জায়গা দেওয়া হয় মন্ত্রিসভায়। 

সূত্র মারফত জানা গিয়েছে যে যখন হরদীপ সিং পুরির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, তখন কেন্দ্র সরকারের তরফ থেকে বিষয়টি ঘেঁটে দেখা শুরু হয়। এখানেই শেষ নয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং ইন্টার্নাল তদন্তও হয়। তবে প্রাথমিক তদন্তে কেন্দ্রীয় মন্ত্রী বিরুদ্ধে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয়। নতুন কোনও তথ্য বা বিস্ফোরক কিছু উঠে আসে কিনা, সেটাই এখন দেখার। তবে যখন কেন্দ্রীয় মন্ত্রীর নাম এতে জড়িয়ে ছিল, তখন বিষয়টি নিয়ে জোর শোরগোল পড়েছিল।

Releated Posts

নির্বাচনের ময়দানে নামতে অনিচ্ছুক ককরোচ জনতা পার্টি

প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট ইঙ্গিত দেন যে তাঁরা রাজনীতিতে নামবেন না, বরং নানা ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যেতে চান।…

ByByHafizur Rahaman Jun 17, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top