দেবজিৎ মুখার্জি: জয় দিয়ে ২০ ওভারের বিশ্বকাপ অভিযান শুরু করল জিম্বাবয়েও। সোমবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল ওমানকে। তবে শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেল তারা। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই তারা ওমানের চেয়ে অনেক বেশি নম্বর পেয়েছে। যেমন বল হাতে বোলারদের দাপুটে বোলিং, তেমনি ব্যাট হাতে দলের ব্যাটিং বিভাগের আগ্রাসি ব্যাটিং। সবমিলিয়ে, টিম গেম কি, তার এক বড় উদাহরণ তুলে ধরা হয়েছে জিম্বাবয়ের তরফ থেকে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাবতীয় সবকিছু জানালেন এদিনের ম্যাচের সেরা খেলোয়াড় ব্লেসিং মুজারাব্বানি। কী বক্তব্য তাঁর? তিনি স্পষ্ট জানান যে জয় পেয়ে খুব খুশি। তবে এর সঙ্গে এটাও পরিষ্কার করে দেন যে এই মুহূর্তে শুধু ম্যাচ বাই ম্যাচ বিষয়টি। পাশাপাশি, তিনি এটাও জানান যে তাঁরা আরও ম্যাচগুলি নিয়ে ফোকাস করছেন।
ব্লেসিং মুজারাব্বানি বলেন, “হ্যাঁ, এটা খুবই ভালো বিষয় যে আমরা প্রথম ম্যাচটা জিততে পেরেছি।” এরপর তিনি জানান যে এই মুহূর্তে কিভাবে বিষয়টি রয়েছে। মুজারাব্বানি বলেন, “তবে এখন বিষয়টি ম্যাচ বাই ম্যাচের। আমরা ফোকাস করছি আরও ম্যাচগুলি নিয়ে। তবে আজকের জন্য আমি খুবই খুশি।” অর্থাৎ তিনি বুঝিয়ে দেন যে দলের পরিকল্পনা কি টুর্নামেন্টে।
উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে ১০৩ রানে শেষ হয়ে যায় ওমানের ইনিংস। ২০ ওভার শেষ হওয়ার এক বল আগে অলআউট হয়ে যায় ওমান। ব্যাট হাতে কেউই তেমন দাগ কাটতে সফল হননি। জিম্বাবয়ের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট তোলেন এনগারাভা, মুজারাব্বানি ও এভান্স এবং একটি উইকেট পান দলের অধিনায়ক সিকান্দার রাজা। জবাবে রান তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৪ ওভার শেষ হওয়ার আগে প্রয়োজনীয় রান তুলে নেয় জিম্বাবয়ে। সর্বোচ্চ ৪৮ রানের অপরাজিত থাকেন ওপেনার ব্রায়ান বেনেট। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার ব্র্যান্ডন টেলর করেন ৩১। ওমানের বোলারদের মধ্যে দুটি উইকেট পান সুফিয়ান মাহমুদ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ব্লেসিং মুজারাব্বানিকে।



By














