• Home
  • খেলা
  • “সেঞ্চুরি করে জেতাতে পেরে খুশি” ম্যাচ জিতিয়ে দাবি নিসাঙ্কার

“সেঞ্চুরি করে জেতাতে পেরে খুশি” ম্যাচ জিতিয়ে দাবি নিসাঙ্কার

Image

নিউজ ডেস্ক: এই মুহূর্তে গোটা শ্রীলংকা জুড়ে শুধু একজনের নামই ঘোরাফেরা করছে এবং সেটি পাথুম নিসাঙ্কার। সোমবার ব্যাট হাতে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাক লাগিয়ে দিয়েছেন। শতরান করে দলকে জিতিয়েছেন ম্যাচ। যদিও এদিন এক অসাধারণ ইনিংস খেলেছেন কুশল মেন্ডিসও। কিন্তু নিসাঙ্কার ইনিংস সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে ক্রিকেটপ্রেমীদের। ৫২ বলে ১০০ রান করে তিনি অপরাজিত ছিলেন। তিনিই হন ম্যাচের সেরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাথুম নিসাঙ্কা নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন। যদিও সিনহালিস থেকে তা ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছিলেন জাহান মুবারক। কী বক্তব্য তাঁর? সিনহালিস থেকে তা ইংরেজিতে ট্রান্সলেট করে মুবারক বলেন যে তিনি খুশি সেঞ্চুরি করে দলকে জেতাতে পেরে। শুধু তাই নয়, উইকেট প্রসঙ্গেও তিনি নিজের অবস্থান জানান মুবারককে দিয়ে।

সিনহালিস থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে মুবারক বলেন, “ও বলছে যে আজকের উইকেটটা মোটামুটি ভালো ছিল এবং ওকে নিজের প্রকৃত খেলা খেলতে সাহায্য করেছে।” এর সঙ্গে ওঠে সেঞ্চুরির প্রসঙ্গ। সেই ব্যাপারে মুবারক নিসাঙ্কার কথা সিনহালিস থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে বলেন, “ও খুশি সেঞ্চুরি করে দলকে ম্যাচে জেতাতে পেরে।” নিসাঙ্কার ৫২ বলে ১০০ রানের ইনিংসে ছিল ১০টি চার এবং ৫টি ছয়।

প্রসঙ্গত, সোমবার ম্যাচটি খেলা হয় পালেকেলের পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় শ্রীলংকা। ২০ ওভারে তারা অলআউট হয়ে যায় ১৮১ রানে। ওপেনিং জুটি ছাড়া কেউই তেমন দাগ কাটতে সফল হননি। মিচেল মার্শ ও ট্র্যাভিস হেডের ব্যাট থেকে অর্ধশতরানের ইনিংস আসে। শ্রীলংকার বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন হেমন্থা, দুটি চামিরা এবং একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন থিকশানা, ওয়েলালাগে ও কামিন্দু মেন্ডিস।

জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে দুই উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলংকা। কুশল পেরেরা ১ রান করে আউট হন। কুশল মেন্ডিস আউট হন ৫১ রান করেন। এরপর পাথুম নিসাঙ্কা ও পবন রথনায়াকে মিলে দলকে ফিনিশ লাইন পার করান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুটি উইকেটই নেন মার্কাস স্টয়নিস। পাথুম নিসাঙ্কা অপরাজিত থাকেন ১০০ রানে এবং রথনায়াকে ২৮ রানে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় পাথুম নিসাঙ্কাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top