• Home
  • খেলা
  • “জয় দিয়ে শেষ করতে পেরে খুশি” টুর্নামেন্টের প্রথম জয় নিয়ে বললেন রাশিদ

“জয় দিয়ে শেষ করতে পেরে খুশি” টুর্নামেন্টের প্রথম জয় নিয়ে বললেন রাশিদ

Image

দেবজিৎ মুখার্জি: অবশেষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল রাশিদ খান নেতৃত্বাধীন আফগানিস্তান। সোমবার তারা সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করল। যদিও এই জয় একেবারেই সহজ ছিল না তাদের কাছে। মাত্র চার বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে ফিনিশ লাইন পার হয়। সুতরাং ইউএইর বোলিং বিভাগ যে তাদের একটু হলেও চাপে রেখেছিল, তা বলাই বাহুল্য। তবে দিনের শেষে এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের জয় নিয়ে মুখ খোলেন রাশিদ খান। তিনি টুর্নামেন্টের প্রথম জয় নিয়ে খুশিপ্রকাশ করেন এবং দাবি করেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে পয়েন্ট থাকা জরুরি। পাশাপাশি, দল এই ম্যাচে কেমন পারফর্ম করেছে, সেটাও তিনি তুলে ধরেন। এছাড়া, কি সমস্যার সম্মুখীন হয়েছে দল গোটা বিশ্বকাপজুড়ে, তাও তিনি জানান।

রাশিদ খান বলেন, “জয় দিয়ে শেষ করতে পেরে খুশি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পয়েন্ট থাকা গুরুত্বপূর্ণ।” পরবর্তী রাউন্ডে আফগানিস্তানের যাওয়ার সুযোগ আছে কিনা, সেই ব্যাপারে তিনি বলেন, “ভালোটার আশা করছি।” এরপরই দলের পারফরম্যান্স প্রসঙ্গে নিজের অবস্থান জানান আফগান অধিনায়ক। তিনি বলেন, “১৬০এর মধ্যে তাদের রুখে দেওয়া একটা ভালো চেষ্টা। আমরা পরিস্থিতি ঠিক করেছিলাম। তবে প্রথম ১০ ওভারে আমরা ভালো করিনি। এটাই প্রতিটা ম্যাচে আমাদের সমস্যা এবং এটার উপর আমাদের কাজ করতে হবে।”

উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে সংযুক্ত আরব আমিরাত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬০। সর্বোচ্চ ৬৮ রান করেন সোহেব খান। এছাড়া আলিশান সারাফু করেন ৪০। আফগানিস্তানের বোলারদের মধ্যে চারটি উইকেট তোলেন আজমাতুল্লাহ ওমরজাই, দুটি মুজিবুর রহমান এবং একটি অধিনায়ক রাশিদ খান। 

জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষ হওয়ার চার বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান। ইব্রাহিম জাদ্রান করেন ৫৩। এছাড়া আজমাতুল্লাহ ওমরজাই করেন ৪০ এবং দারুইশ রাসুলি করেন ৩৩। সংযুক্ত আরব আমিরাতের বোলারদের মধ্যে দুটি করে উইকেট তোলেন জুনেদ সিদ্দিকী ও মুহাম্মদ আরফান। এছাড়া একটি উইকেট পান মুহাম্মদ জাওয়াদুল্লাহ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় আজমাতুল্লাহ ওমরজাইকে।

Releated Posts

১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয়…

ByByHafizur Rahaman Jun 17, 2026

ফুটবল বিশ্বকাপ: ৩-১ গোলে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রিয়া। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত রীতিমত ছড়ি…

ByByHafizur Rahaman Jun 17, 2026

মেসির হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

লিও মেসির হ্যাটট্রিক দিয়ে চলতি ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল…

ByByHafizur Rahaman Jun 17, 2026

এবার গোলের বন্যা নরওয়ের, বড় ব্যবধানে জয় ইরাকের বিরুদ্ধে

এবার গোলের বন্যা বইয়ে দিল নরওয়ে। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল ইরাককে। ফক্সব্রোর বস্টন স্টেডিয়ামে…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top