• Home
  • খেলা
  • “ইউ টার্ন নিতে ওস্তাদ” পাকিস্তানকে কটাক্ষ খোদ প্রাক্তন পাক তারকার

“ইউ টার্ন নিতে ওস্তাদ” পাকিস্তানকে কটাক্ষ খোদ প্রাক্তন পাক তারকার

Image

নিউজ ডেস্ক: নিজের দেশ পাকিস্তানকেই ইউ টার্ন স্পেশালিস্ট বলে কটাক্ষ করলেন দলের প্রাক্তন তারকা ক্রিকেটার দানিশ কানেরিয়া। কী বললেন তিনি? প্রাক্তন পাক তারকার বক্তব্য, কেউ ব্যাটিং আর কেউ বোলিং স্পেশালিস্ট, কিন্তু পাকিস্তান ইউ টার্ন স্পেশালিস্ট। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন যে তাদের মতো ভালোভাবে ইউ টার্ন আর কাউকে তিনি নিতে দেখেননি। পাশাপাশি, তিনি এও দাবি করেছেন যে এই কাণ্ডকারখানা থেকে সকলে হাসাহাসি করছেন। 

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর বিশ্বকাপ বয়কট ড্রামা শুরু হয় পাকিস্তানের। প্রথমে তারা পুরো বিশ্বকাপই বয়কট করবে বলে ঠিক করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। কিন্তু শেষ পর্যন্ত সুর নরম করতে বাধ্য হয় তারা এবং ঘোষণা করে দেয় যে ভারতের বিরুদ্ধে তারা খেলতে নামবে।

এবার এই বিষয় নিয়ে পাকিস্তানকে কটাক্ষ করলেন দলের প্রাক্তন তারকা ক্রিকেটার দানিশ কানেরিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “একটা সীমা থাকে সবকিছুর। এই নাটক যে বন্ধ হবে না আমি তো আগেই বলেছিলাম। পাকিস্তান ইউ টার্ন অবশ্যই নেবে কারণ এটায় ওরা স্পেশালিস্ট। আমি কাউকে দেখিনি ওদের মতো এত ভালোভাবে ইউ টার্ন নিতে। সকলে পাকিস্তানকে নিয়ে হাসাহাসি করছে এমন কাণ্ডকারখানা দেখে।”

তিনি আরো বলেন, “প্রথমে পাকিস্তানের তরফ থেকে নিজেদের কিছু দাবি জানানো হয়। কিন্তু তারপরেই চাপে পড়বে – আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিষেধাজ্ঞা, আর্থিকভাবে ক্ষতি হওয়া, বিদেশি ক্রিকেটারদের নাম তুলে নেওয়া পিএসএল থেকে। ফের ইউ টার্ন নিলো এসব সমস্যা দেখেই।” এরপরই প্রাক্তন পাক তারকা প্রশ্ন ছুড়ে দিলেন, “বাংলাদেশের যে পাশে দাঁড়াতে হবে, তার জন্য ওরা এমন কী করেছে পাকিস্তান ক্রিকেটের জন্য?” এবার দেখার বিষয় যে ১৫ তারিখে ভারতের বিরুদ্ধে কেমন পারফর্ম করে পাকিস্তান। কারা জিতবে শেষ পর্যন্ত? সূর্যকুমার যাদবরা নাকি সালমান আলি আঘারা? তা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top