• Home
  • জেলার খবর
  • শুভেন্দুর নেতৃত্বে মহিলা বিডিওকে মারধর, অভিযোগ দায়ের থানায়

শুভেন্দুর নেতৃত্বে মহিলা বিডিওকে মারধর, অভিযোগ দায়ের থানায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার সিইও দপ্তরে রাজ্যের বিরোধী দলনেতা, তথা বিজেপি বিধায়ক, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোপ দেখানো হয় গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকদের তরফ থেকে এবং এই ঘটনায় অভিযোগ ওঠে ভাঙচুরের। তবে এবার এই ঘটনায় এলো নতুন মোড়। কী সেই মোড়? এক মহিলা বিডিও নাকি মারধরের শিকার হয়েছেন। এমনই অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছে এই ব্যাপারে। অভিযোগ, নন্দীগ্রাম বিধায়কের নেতৃত্বে দলের কর্মীরা নিগ্রহ করেছেন তাঁকে। পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। তবে সেখানে তিনি যাওয়ার পরই রণক্ষেত্রের চেহারা নেয় সেই চত্বর। অভিযোগ, নন্দীগ্রাম বিধায়ককে দেখে উত্তেজনা ছড়ায় এবং তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়। এরপরই আরো চাঞ্চল্য  ছড়ায় সেই এলাকায়। বলা ভালো, আরো উগ্র হয়ে ওঠে সেই জায়গার পরিস্থিতি।

গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকরা বেশ ক্ষুব্ধ হন এই ঘটনার জেরে। তাঁদের তরফ থেকে চেষ্টা করা হয় ব্যারিকেড ভাঙার। বিজেপি কর্মীদের বিরুদ্ধে কয়েকজন বিএলওর উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। দু’পক্ষের মধ্যে হয় ধস্তাধস্তিও। অজস্র পুলিশ  ঘটনাস্থলে যায় এবং খানিকক্ষণ চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এরপর এক মহিলা বিডিও লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। পদ্ম শিবিরের কর্মীরা তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ করা হয় তাঁর তরফ থেকে। এখানেই শেষ নয়, বিরোধী দলনেতার নেতৃত্বেই এমনটা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এবার দেখার বিষয় যে এই ঘটনার জল আর কতদূর গড়ায়। আগামীদিনে এই ঘটনা সংক্রান্ত আর কি হয় বা গেরুয়া শিবিরে এর কোন প্রভাব পড়ে কিনা, তাও দেখার। সেক্ষেত্রে নজরে থাকবে যে আগামীদিনে আর নতুন কিছু হয় কিনা।

Releated Posts

“একটি গ্যাং ঘুরছে যারা হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর”: কুণাল ঘোষ

গেরুয়া শিবিরকে বিঁধে কুণাল ঘোষের অভিযোগ, রাজ্যে এই মুহূর্তে একটি ‘গ্যাং’ ঘুরছে যারা হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর।…

ByByDebojit Mukherjee May 6, 2026

“মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা”: কুণাল ঘোষ

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা। এটা সিম্বলিক। যেভাবে বহু আসনে গরমিল হয়েছে…

ByByDebojit Mukherjee May 6, 2026

ভোট-পরবর্তী হিংসা প্রসঙ্গে বড় মন্তব্য শুভেন্দুর

তিনি বলেন, “আমি নিজে কথা বলেছি ডিজির সঙ্গে। কিন্তু কেউ হাতে তুলে নেবেন না আইন। বজায় রাখুন শান্তিশৃঙ্খলা।”

ByByDebojit Mukherjee May 6, 2026

“জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন”: কপিল সিব্বল

কপিল সিব্বলের বক্তব্য, “জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন আমরা বদলা নয়, বদলের নীতিতে বিশ্বাসী।…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top