• Home
  • খেলা
  • “বাইরে থেকে দেখতে ভালই লাগছিল” জিম্বাবয়ের জয় নিয়ে বললেন রাজা

“বাইরে থেকে দেখতে ভালই লাগছিল” জিম্বাবয়ের জয় নিয়ে বললেন রাজা

Image

নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেট মহলে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিম্বাবয়ের জয়। যে সাহস দেখিয়ে দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিলেন এবং জয় পেয়েছেন, তার প্রশংসা করছে গোটা ক্রিকেট মহল। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই এদিন সফল জিম্বাবয়ে। অস্ট্রেলিয়ার ম্যাট রেনশো বাদ দিয়ে কেউ তেমন দাগ কাটতে সফল হননি। এক কথায় বলতে গেলে, অজিদের বিরুদ্ধে রীতিমতো দাপুটে জয় পেয়েছে জিম্বাবয়ে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন সেই মুহূর্তের কথাগুলি। কেমন অনুভব করছেন তিনি, সেই ব্যাপারে রাজা সবটি তুলে ধরেন। শুধু তাই নয়, সতীর্থদের প্রশংসায়ও পঞ্চমুখ তিনি। জিম্বাবয়ে অধিনায়ক দাবি করেন যে দলের ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল যে তাঁরা আজ জিততে চায় ও সেটা তাঁরা করে দেখিয়েছেন। পাশাপাশি, এটাও জানান যে এই জয় তাঁদের প্রাপ্যও।

সিকান্দার রাজা বলেন, “বাইরে থেকে দেখতে ভালই লাগছিল কিভাবে দল নিজেদের কাজটা করছে। আমি অত্যন্ত গর্বিত এবং তার উপর জয় পাওয়া। অবিশ্বাস্য।” সতীর্থদের প্রশংসা করে তিনি বলেন, “ছেলেদের দোষ দেওয়ার মতো কিছু নেই। আজ দেখে মনে হচ্ছিল যে ছেলেরা জয় পেতে চাইছিল। আমার মনে হয় ওরা করে দেখিয়ে দিয়েছে আর এটা ওদের প্রাপ্য।”

প্রসঙ্গত, এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে জিম্বাবয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১৬৯ রান। সর্বোচ্চ ৫৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। এছাড়া ৩৫ রানের ইনিংস আসে দলের উইকেটরক্ষক ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি এবং রায়ান বার্লের ব্যাট থেকে। অধিনায়ক সিকান্দার রাজা অপরাজিত থাকেন ২৫ রানে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি করে উইকেট তোলেন মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন।

জবাবে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভার শেষ হওয়ার তিন বল আগে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন ম্যাট রেনশো। এছাড়া ৩১ রানের ইনিংস আসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। জিম্বাবয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নিজের ঝুলিতে তোলেন ব্লেসিং মুজারব্বানি। এছাড়া তিনটি উইকেট পান ব্র্যাড এভান্স। একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন রায়ান বার্ল ও ওয়েলিংটন মাসাকাদজা। আবারো ম্যাচের সেরা ঘোষণা করা হয় ব্লেসিং মুজারব্বানিকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top