• Home
  • খেলা
  • “ম্যাচ ইংল্যান্ড জিতবে” নতুন ভবিষ্যদ্বানী আমিরের

“ম্যাচ ইংল্যান্ড জিতবে” নতুন ভবিষ্যদ্বানী আমিরের

Image

নিউজ ডেস্ক: হাজার ট্রোলের শিকার হয়েও লজ্জা না পেয়ে নতুন ভবিষ্যদ্বানী করলেন প্রাক্তন পাক তারকা পেসার মহাম্মদ আমির। এবার কি বক্তব্য তাঁর? কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ ভারত বনাম ইংল্যান্ড। আমিরের বক্তব্য এই ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে সফল হবে ইংল্যান্ড। তিনি মনে করেন যে সূর্যকুমার যাদবদের চেয়ে ভালো খেলবে হ্যারি ব্রুকরা।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হওয়ার আগে প্রাক্তন পাক তারকা পেসার মহাম্মদ আমির দাবি করেছিলেন যে সেমিফাইনালে যাবে না টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হওয়ার পর বাকি দুটি ম্যাচে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। জিম্বাবয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট পাকা করে নেয় গৌতম গম্ভীরের ছেলেরা। যদিও দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার জন্য সেই রাস্তা সোজা হয়ে গিয়েছিল দলের কাছে। এরপরই আমিরকে নিয়ে শুরু হয় ব্যঙ্গ করা। নেটিজেনরা মজা ওড়াতে শুরু করেন প্রাক্তন পাক তারকার। বলা ভালো, এখনো করে চলেছেন। তবুও আমির দাবি করেছেন যে ভারত ফাইনাল খেলবে না। 

বৃহস্পতিবার, কিছুক্ষণের মধ্যে হতে চলা, ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে নতুন ভবিষ্যদ্বানী করলেন আমির। তাঁর মতে ম্যাচটি ইংল্যান্ড জিতবে। আমির বলেন, “আপনি যদি ভারতের কথা বলেন, তাহলে তাদের ব্যাটিং অর্ডারের একজন বা দুজন পারফর্ম করছে। তারা প্রায়ই সবটা এগিয়ে নিয়ে যায়। হবে মাত্র দু-একজন পারফর্ম করতে সফল হয়। যদি আপনি তাদের ওভারঅল ব্যাটিং দেখেন, তাহলে দেখবেন যে ফর্মে নেই তারা।”

এরপর আমির বলেন, “একমাত্র আমাদের বিরুদ্ধেই পারফর্ম করেছে ঈশান কিষাণ। ফরমের বাইরে অভিষেক শর্মা। দাগ কাটতে পারেনি তিলক বর্মা। সুপার এইটে তেমন খেলতে পারেনি সূর্যকুমার যাদব। সঞ্জু ও বুমরাহ সেটা করেছে। আপনি নিশ্চিত থাকতে পারেন না যে এই দলটা দাপট দেখাবে। আমার মনে হয় ফেভারিট হবে ইংল্যান্ড।” এবার দেখার বিষয় যে এবারও প্রাক্তন পাক তারকার ভবিষ্যদ্বানী ভুল প্রমাণিত হয় কিনা। কি হবে আজ ফলাফল? তা বলবে সময়।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top