কড়া নিরাপত্তার মধ্যে ব্রিগেডে ঈদের নামাজ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর একেবারে ভিন্ন দৃশ্য রাজ্যের ঈদে। প্রশাসনের ঘোষণা অনুযায়ী, রেড রোডের পরিবর্তে এবার অনুষ্ঠান হল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যার জেরে স্বাভাবিক ছিল যান চলাচল। 

কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ব্রিগেড চত্বর। তিলোত্তমার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয় কলকাতা পুলিশের অতিরিক্ত বাহিনী। এখানেই শেষ নয়, কড়া নজরদারির কথা মাথায় রেখে ব্যবস্থা করা হয়েছিল ওয়াচ টাওয়ার, নজরদারি ক্যামেরা এবং বিশেষ টহলদারির। সক্রিয়তা দেখিয়েছে ট্রাফিক পুলিশও যান চলাচল ঠিক রাখতে।

প্রসঙ্গত, গত কয়েকবছর রীতি অনুসারে নামাজ হতো রেড রোডে। তাতে উপস্থিত থাকতেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে চলতি বছরে পালাবদল হয় এবং ক্ষমতায় আছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দেন যে কোনও ধর্মীয় জমায়েতের অনুমতি দেওয়া হবে না ভোগান্তি তৈরি করে সাধারণ মানুষের। এদিন তারই প্রতিফলন দেখা গেল।

Releated Posts

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তায় পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দারা

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তার কালো ছায়া নেমে এসেছে পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দাদের উপর। তাঁদের বক্তব্য, উচ্ছেদ…

ByByHafizur Rahaman Jun 17, 2026

উচ্ছেদ অভিযানকে ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগর স্টেশন চত্বরে, পুলিশের সাথে হাতাহাতি সিপিআইএম-সিটু-এসইউসিআই কর্মীদের

যদিও শেষ পর্যন্ত রেল সফল হয় উচ্ছেদ অভিযানে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় যাবতীয় সব অবৈধ দোকান ও…

ByByHafizur Rahaman Jun 17, 2026

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top