• Home
  • খেলা
  • এম্বাপের জোড়া গোলে জয় দিয়ে কাপ অভিযান শুরু ফ্রান্সের

এম্বাপের জোড়া গোলে জয় দিয়ে কাপ অভিযান শুরু ফ্রান্সের

Image

নিউজ ডেস্ক: এবার জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার তালিকায় নাম উঠলো কিলিয়ান এম্বাপেদের। বুধবার (ভারতীয় সময় অনুযায়ী) ইস্ট রুদারফোর্ডের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে সেনেগালকে পরাজিত করলো ফ্রান্স। শুধু জয় নয়, বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। ম্যাচের ফলাফল ৩-১। 

যদিও গোলশূন্য যায় প্রথমার্ধ। ফ্রেঞ্চ আক্রমণ সফল হয়নি সেনেগালের ডিফেন্স ভাঙতে। তবে দ্বিতীয়ার্ধে দেখা যায় গোলের পর গোল। ৬৬ মিনিটে দলকে এগিয়ে দেন এম্বাপে। ৮২ মিনিটে ব্যবধান বাড়ান বার্কোলা। এরপর ম্যাচ শেষ হওয়ার মিনিট কয়েক আগে সেনেগালের হয়ে খাতা খোলেন এম্বায়ে। তবে তার এক মিনিট পরই, ফের গোল করে, ফ্রান্সের স্কোর ৩-১এ পৌঁছে দেন এম্বাপে। 

এই মুহূর্তে ‘গ্রুপ আই’তে ফ্রান্স রয়েছে দ্বিতীয় স্থানে এবং সেনেগাল তৃতীয় স্থানে। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে তারা কেমন পারফর্ম করে।

Scroll to Top