• Home
  • খেলা
  • রাজস্থান ম্যাচে খেলেননি, গিল ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে? জিটির বড় আপডেট

রাজস্থান ম্যাচে খেলেননি, গিল ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে? জিটির বড় আপডেট

Image

দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএল একেবারেই ভালো যাচ্ছে না গুজরাট টাইট্যান্সের। প্রথম দুটি ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাদের। শনিবার রাজস্থানের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় এসেও ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে পারেনি তারা। এই সবকিছুর মাঝে চিন্তা বাড়িয়েছেন দলের অধিনায়ক শুভমান গিল। রাজস্থানের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। কিন্তু কেন? টুর্নামেন্ট থেকে কি তিনি ছিটকে গেলেন? এই ব্যাপারে বড় আপডেট জিটি শিবিরের।

পেশির চোটের কারণে রাজস্থানের বিরুদ্ধে খেলতে পারেননি গিল। এই ব্যাপারে ম্যাচের মাঝে বলেন দলের সহকারী কোচ পার্থিব প্যাটেল। তাঁর বক্তব্য, গত কয়েকদিন ধরেই গিল ঘাড়ে ব্যাথা অনুভব করছিলেন, যা দলের মেডিকেল টিমের সদস্যরা মাসল স্প্যাজ়ম বলেই মনে করছেন। তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। কারণ ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন গিল ভুগেছিলেন নেক স্প্রেইনে। তিনি খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ও গোটা ওডিআই সিরিজ।

স্বাভাবিকভাবেই ভক্তরা চিন্তায় পড়েন যে আইপিএলের এক বড় অংশজুড়ে গিলকে খেলতে দেখা যাবে কিনা। তবে তাঁরা চিন্তামুক্ত হয়েছেন পার্থিব প্যাটেলের দেওয়া আপডেটে। ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে তিনি বলেন, “এর আগেও গিলকে ভুগতে হয়েছিল নেক স্প্রেইনের কারণে। দুদিন আগে আবারো হয় মাসল স্প্যাজ়ম। তবে এখনো তেমন গুরুতর মনে হচ্ছে না এই চোট। আমার দায়িত্ব নয় ইনজুরি ম্যানেজমেন্ট। তবে আশা করি ও সম্পূর্ণ ফিট হয়ে যাবে আগামী ম্যাচের আগে।” এবার দেখার বিষয় যে আগামী ম্যাচে তাঁকে খেলতে দেখা যায় কিনা।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top