• Home
  • খেলা
  • স্টাবস-রাহুলের ব্যাটের উপর ভর করে জয়ের রাস্তায় ফিরল দিল্লি

স্টাবস-রাহুলের ব্যাটের উপর ভর করে জয়ের রাস্তায় ফিরল দিল্লি

Image

দেবজিৎ মুখার্জি: ঘরের মাঠে দিল্লির হাতে পরাজিত হলো আরসিবি। যদিও এই জয় সহজ ছিল না দিল্লির জন্য। রান তাড়া করতে গিয়ে মাত্র এক বল বাকি থাকতে ম্যাচ শেষ করে দিল্লি। ৬ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। আরসিবির তরফ থেকেও আপ্রাণ চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি। 

শনিবার ম্যাচটি খেলা হয় এম চিহ্নস্বামী স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান চলে আরসিবি। সর্বোচ্চ ৬৩ রান করেন ফিল সল্ট। এছাড়া ব্যাট হাতে কেউ তেমন দাগ কাটতে পারেননি। দিল্লির বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান অক্ষর, কুলদীপ ও এনগিডি এবং একটি উইকেট তোলেন মুকেশ কুমার। 

জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ১ বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। সর্বোচ্চ ৬০ রান করেন ট্রিস্টান স্টাবস। এছাড়া ৫৭ রানের ইনিংস আসে কেএল রাহুলের ব্যাট থেকে। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে তিনটি উইকেট তোলেন ভুবনেশ্বর কুমার এবং একটি পান ক্রুনাল পান্ডিয়া। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ট্রিস্টান স্টাবসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top