• Home
  • খেলা
  • ডেডলাইন পেরোলেও নেই বাংলাদেশের জবাব, কড়া পথে আইসিসি

ডেডলাইন পেরোলেও নেই বাংলাদেশের জবাব, কড়া পথে আইসিসি

Image

নিউজ ডেস্ক: বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল! আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে তাদের যে ডেডলাইন দেওয়া হয়েছিল, তা পেরিয়ে গেছে এবং কোন জবাবও আসেনি তাদের থেকে। সেক্ষেত্রে দ্রুত পদক্ষেপের পথে তারা হাঁটতে চলেছে বলে খবর। এখানেই শেষ নয়, স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানোর কাজও শুরু করে দেওয়া হচ্ছে। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পথ তাদের বন্ধ হতে চলেছে।

নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে ভারতে খেলতে আসাতে না করে বাংলাদেশ। তবে আইসিসিকে বিসিবির তরফ থেকে আবেদন করা হয় তাদের ম্যাচগুলি যেন খেলানো হয় শ্রীলঙ্কায়। কিন্তু সেই আবেদনে হ্যাঁ না করে উল্টে তারা বৃহস্পতিবারের ডেডলাইন দেয় বিসিবিকে। তবে বিসিবি বৃহস্পতিবার পরিষ্কার করে দেয় যে তারা সরে আসবে না নিজেদের অবস্থান থেকে। বোর্ড সভাপতি জানিয়েছিলেন যে আইসিসিকে আবারও চিঠি দেওয়া হবে নতুন তথ্য দিয়ে।

কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও আইসিসিকে কোনও চিঠি দিতে পারেনি তারা। সূত্র মারফত জানা গিয়েছে যে যেহেতু ঢাকা থেকে দুবাইতে কোন চিঠি বা মেল যায়নি, তাই আইসিসি ধরে নিচ্ছে যে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ এবং তারা দ্রুত পদক্ষেপ নিতে চলেছে। আইসিসির তরফ থেকে বৈঠকে আগেই ঠিক করে দেওয়া হয়েছিল যে ২৪ ঘণ্টার মধ্যে যদি কোন উত্তর না দেয় বাংলাদেশ, তাহলে বিশ্বকাপ খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে স্কটল্যান্ডকে এবং সেই কাজই তারা শুরু করে দিয়েছে। জানা গিয়েছে, শীঘ্রই স্কটল্যান্ডকে সরকারিভাবে আমন্ত্রণ জানানো হবে। এখানেই শেষ নয়, এর সঙ্গে এটাও নিশ্চিত করা হবে যে তাদের ভিসা পেতে যেন কোনও সমস্যা না হয়।

সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সি গ্রুপে খেলবে স্কটল্যান্ড। ৭ই ফেব্রুয়ারি তারা খেলতে নামবে দুবারের বিশ্বজয়ী দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ৯ ও ১৪ ফেব্রুয়ারি তারা খেলবে ইটালি ও ইংল্যান্ডের বিরুদ্ধে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। নতুন কোনও টুইস্ট দেখা যায় কিনা, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সমগ্র ক্রিকেট মহলে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top