• Home
  • খেলা
  • “যেভাবে শেষ করতে চেয়েছিলাম তা পারিনি” দলের পরাজয় নিয়ে বললেন সালমান

“যেভাবে শেষ করতে চেয়েছিলাম তা পারিনি” দলের পরাজয় নিয়ে বললেন সালমান

Image

নিউজ ডেস্ক: “যেভাবে শেষ করতে চেয়েছিলাম তা পারিনি” ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, ব্যাট হাতে শুরুটা ভালো হলেও যেভাবে তাঁরা শেষ করতে চেয়েছিলেন, তা পারেননি। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি প্রশংসা করেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকের ব্যাটিংয়েরও। তিনি স্বীকার করেন যে হ্যারি তাঁদের থেকে ম্যাচটি নিয়ে গেছে।

সালমান বলেন, “ব্যাট হাতে শুরুটা ভালো হয়েছিল তবে যেভাবে আমরা শেষ করতে চেয়েছিলাম, তা আমরা পারিনি। দিনের শেষে কখনো কখনো নিজেদের অপজিশনকেও ক্রেডিট দিতে হয়। যেভাবে হ্যারি ব্রুক ব্যাটিং করেছে, তা অসাধারণ। আমাদের থেকে ও ম্যাচটা পুরোপুরি নিয়ে চলে গেছে।” গ্রুপের অন্যান্য ম্যাচগুলির ফলাফলের উপর নির্ভর করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে গ্রুপের অন্যান্য ম্যাচগুলির ফলাফল কেমন হয়। আশা করছি আমাদের পক্ষেই ফলাফল যাবে এবং এরপর আমরা জানি যে আমাদের শ্রীলংকাকে হারাতে হবে।”

প্রসঙ্গত, মঙ্গলবার ম্যাচটি খেলা হয় শ্রীলংকার পালেকেলের পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। তবে শুরুটা তাদের খুব একটা ভালো হয়নি। চার ওভারের মধ্যে দুটি উইকেট হারায় তারা। পরে পরপর দুটি পার্টনারশিপ হলেও এরপর থেকে দ্রুত উইকেট পড়তে শুরু করে। অবশেষে নির্ধারিত ২০ ওভারে তারা করে ৯ উইকেটে ১৬৪। সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস আসে সাহেবজাদা ফারহানের ব্যাট থেকে। এছাড়া ব্যাট হাতে কেউ তেমন দাগ কাটতে সফল হননি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন লিয়াম ডসন। এছাড়া দুটি করে উইকেট পান জোফরা আর্চার ও জ্যামি ওভার্টন এবং একটি আদিল রাশিদ।

জবাবে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। ৮ ওভারের মধ্যেই ৪টি উইকেট হারায় তারা। এরপর অবশ্য পরপর দুটি পার্টনারশিপ গড়া হয়। শতরানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান অধিনায়ক হ্যারি ব্রুক। ৫১ বলে ১০০ রান করে তিনি আউট হন। এরপর আবার দ্রুত দুটি উইকেট পড়ে যায়। অবশেষে অন্তিম ওভারে প্রথম বলে চার মেরে আর্চার দলকে ফিনিশ লাইন পার করান। দুই উইকেটে ম্যাচ নিজেদের নামে করে ইংল্যান্ড। পাকিস্তানের বোলারদের মধ্যে চারটি উইকেট তোলেন শাহীন আফ্রিদি, দুটি মহাম্মদ নাওয়াজ এবং দুটি উসমান তারিক। ম্যাচের সেরা ঘোষণা করা হয় হ্যারি ব্রুককে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top