• Home
  • খেলা
  • আইপিএল অভিযান শুরুর আগে ধাক্কা খেলো চেন্নাই, চোটের কারণে দুই সপ্তাহ খেলবেন না মাহি

আইপিএল অভিযান শুরুর আগে ধাক্কা খেলো চেন্নাই, চোটের কারণে দুই সপ্তাহ খেলবেন না মাহি

Image

দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ১৯তম আইপিএল। দেশের সকল ক্রিকেটপ্রেমী যে এখন বল গড়ানোর অপেক্ষা করছেন, তা বলাই বাহুল্য। তবে নিজেদের আইপিএল অভিযান শুরু করার আগে বড় ধাক্কা খেলো চেন্নাই সুপার কিংস। চোটের কারনে প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মহেন্দ্র সিং ধোনিকে। 

সুত্র মারফত জানা গিয়েছে যে কাফ মাসলে আঘাত পেয়েছেন মাহি। সিএসকের তরফ থেকে মাহির চোট সম্পর্কে জানানো হয়েছে সমাজমাধ্যমে। তারা লিখেছে, “রিহ্যাব চলছে ধোনির, যা সারতে লেগে যেতে পারে দুই সপ্তাহ। সম্ভবত, খেলতে পারবে না প্রথম দুই সপ্তাহ। থালা দ্রুত সুস্থ হয়ে ওঠো।” মাহির অনুপস্থিতিতে প্রথম দুই সপ্তাহ উইকেটরক্ষকের ভূমিকায় থাকবেন সঞ্জু স্যামসন।

৩০ তারিখ রাজস্থানের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের ম্যাচ সহ ধোনি সম্ভবত ৪টি ম্যাচ খেলতে পারবেন না। তাঁকে দেখা যেতে পারে কেকেআরের বিরুদ্ধে ১৪ এপ্রিল। গতবারও ‘ক্যাপ্টেন কুল’কে উঠতে হয়েছিল হাঁটুর চোটের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top