• Home
  • খেলা
  • “ভারতের শ্রেষ্ঠ বাজি বুমরাহ” ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে অবস্থান দাদার

“ভারতের শ্রেষ্ঠ বাজি বুমরাহ” ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে অবস্থান দাদার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাত পোহালেই  ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বড় পরীক্ষা দিতে নামবে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার পর অক্সিজেন পেয়েছে ‘মেন ইন ব্লু’। পাশাপাশি জিম্বাবয়েকেও পরাজিত করে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন দলের ক্রিকেটাররা। এখন সেমিফাইনাল খেলতে হলে শুধু ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করতে হবে তাদের। স্বস্তির বিষয়, রান রেটের কথা মাথায় রেখে খেলতে হবে না।

রবিবারের মহাযুদ্ধ নিয়ে নিজের অবস্থান জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কী বক্তব্য দাদার? বরুণ চক্রবর্তী প্রসঙ্গে কথা উঠলে তিনি দাবি করেন যে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তাঁকে দারুন সামলেছেন। এর সঙ্গে তিনি দাবি করেন যে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে টিম ইন্ডিয়ার দলের তারকা পেসার জাস্পৃত বুমরাহ। যদিও তিনি এটাও পরিষ্কার করে দেন যে বাকিরাও ভালো, কিন্তু বুমরাহের কোনও তুলনা হয়না।

মহারাজ বলেন, “দেখুন খেলায় কি হয়, সেটা বোঝা যায় না। ক্লোজ ম্যাচ দেখছি। ৫০-৫০। ওদের ব্যাটিং বিভাগ বেশ ভালো। ২-১ জন ক্লিক করে গেলেই সমস্যা।” এর পরিপ্রেক্ষিতে দ্রুত প্রশ্ন ওঠে যে ভারতের বোলিং কি চিন্তার বিষয়? বরুন চক্রবর্তী বিশেষ করে? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মনে হচ্ছে বরুনকে বুঝে যাচ্ছে ব্যাটাররা। ওকে খেলছে  অফস্পিনার হিসেবে।” এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠে যে দক্ষিণ আফ্রিকা কি বরুণকে এক্সপোজ করে দিয়েছে। তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ওরা ওকে খুব ভালো সামলেছে। অবশ্য ওদের ব্যাটাররাও অসাধারণ। কী প্লেয়ার ডেওয়াল্ড ব্রেভিস। দেখুন আমি এটা বিশ্বাস করি যে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের শ্রেষ্ঠ বাজি বুমরাহই। বাকিরা যারা আছে, তারাও ভালো। আর্শদীপও খুব ভালো বোলিং করছে। তবে বুমরাহ বুমরাহই।”

প্রসঙ্গত, ভারতের গ্রুপে তারা ও ওয়েস্ট ইন্ডিজ, দুজনেই এখন রয়েছে দুই পয়েন্টে। দুই দলই পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকার হাতে এবং হারিয়েছে জিম্বাবয়েকে। জিম্বাবয়ের সেমিফাইনাল খেলার আশা পুরোপুরি শেষ। অন্যদিকে, সহজে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। রাস্তা খোলা একমাত্র ভারত ও ওয়েস্ট ইন্ডিজের জন্য। শেহ হোপদের হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট কনফার্ম ভারতের। একই বিষয়ে প্রযোজ্য ওয়েস্ট ইন্ডিজের জন্য। ভারতকে হারাতে পারলেই সেমিফাইনালে চলে যাবে তারা। সেক্ষেত্রে দুই দলের কাছেই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রফি তোলার লড়াইয়ে টিকে থাকতে হলে। এবার দেখার বিষয় যে রবিবার শেষ পর্যন্ত কে জেতে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top