• Home
  • খেলা
  • “বোলাররা টাইট লাইন বোলিং করেছে” ম্যাচ জিতে দাবি হোল্ডারের

“বোলাররা টাইট লাইন বোলিং করেছে” ম্যাচ জিতে দাবি হোল্ডারের

Image

দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে পরাজিত করে প্রথম দল হলো ওয়েস্ট ইন্ডিজ যারা কোয়ালিফাই করেছে পরবর্তী রাউন্ডে। রবিবার তারা বড় ব্যবধানে ম্যাচটি জিতেছে। ৯ উইকেটে জয় নিজেদের নামে করেছে তারা। সৌজন্যে বল হাতে জেসন হোল্ডারের বিধ্বংসী বোলিং এবং ব্যাট হাতে অধিনায়ক শেহ হোপের মারকুটে ইনিংস। অন্যদিকে, নেপালকে এদিনও বেশ নড়বড়ে দেখায়।

ম্যাচের সেরা ঘোষণা করা হয় দলের তারকা পেসার জেসন হোল্ডারকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি নতুনত্ব কি করা হয়েছে, সেই বিষয়টি তুলে ধরেন। তাঁর বক্তব্য, তিনি মনে করেন যে বলটা একটু বেশি করেছে এবং সম্ভবত সার্ফেসে একটু বেশি হেল্ড করেছিল। পাশাপাশি, দলের বোলাররা কেমন বোলিং করেছেন, সেই বিষয়টিও তুলে ধরেন এবং জানান যে বোলিং বিভাগ টাইট লাইন বোলিং করেছে।

জেসন হোল্ডার বলেন, “একটা আলাদা ডে গেম। আমি মনে করি বলটা সামান্য একটু বেশি করেছে আজ। সম্ভবত, সার্ফেসে একটু বেশি হেল্ড করেছিল আপফ্রন্ট। এবং এর জন্য আরেকটু কঠিন হয়ে পড়ে লাইনের থ্রু দিয়ে খেলা। আমরা সামান্য মুভমেন্ট পাচ্ছিলাম, যা গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয় আমাদের বোলাররা টাইট লাইন বোলিং করেছে, যা খুব খুব গুরুত্বপূর্ণ ছিল একজেকিউশনের ক্ষেত্রে।”

প্রসঙ্গত, শনিবার প্রথমে ব্যাট করে নেপাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৩। সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস আসে দীপেন্দ্র সিং আইরির ব্যাট থেকে। এছাড়া ব্যাট হাতে কেউ তেমন দাগ কাটতে সফল হননি। ওয়েস্ট ইন্ডিসের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নিজের ঝুলিতে তোলেন জেসন হোল্ডার। জবাবে রান তাড়া করতে নেমে ১৬ ওভার শেষ হওয়ার আগে এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৬১ রানে নটআউট থাকেন দলের অধিনায়ক শেহ হোপ। এছাড়া হিটমায়ের অপরাজিত থাকেন ৪৬ রানে। ম্যাচের সেরা পুরস্কার পান জেসন হোল্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top