• Home
  • খেলা
  • ফাইনাল ঘিরে বাড়ছে কালোবাজারিদের বাড়বাড়ন্ত, গ্রেপ্তার দুই

ফাইনাল ঘিরে বাড়ছে কালোবাজারিদের বাড়বাড়ন্ত, গ্রেপ্তার দুই

Image

দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ট্রফি জয়ের লক্ষ্যে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচকে ঘিরে যে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তা না বললেও বোঝা যায়। বলা ভালো, সকলেই এখন বল গড়ানোর অপেক্ষায় রয়েছেন। দুই দলের ক্রিকেটপ্রেমীদের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে আজ কি হবে বা কার ঝুলিতে উঠবে ট্রফি। যদিও আরো একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে তাঁদের মনে।

তবে এই উন্মাদনার সাথে ঢালাও চলছে টিকিটের কালোবাজারি। এই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। আহমেদাবাদ সিটি ক্রাইম ব্রাঞ্চ আটক করেছে দুজনকে। ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে উসমানপুরা গুজরাট বিদ্যাপীঠ এসটি বাস স্ট্যান্ডের কাছে ট্র্যাপ পাতে ক্রাইম ব্রাঞ্চ। সেখান থেকেই দুজনকে গ্রেফতার করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তাঁদের থেকে পাওয়া যায় ম্যাচের ৮টি টিকিট।

দুই অভিযুক্ত অনলাইনে আগে থেকে টিকিট কিনে তা তিনগুণ দামে বিক্রি করছিলেন। দুই হাজারের টিকিট বিক্রি করছিলেন ১০-১২ হাজারে বলে অভিযোগ। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে ফেলা হয়েছে উদ্ধার হওয়া সমস্ত টিকিট এবং তাঁদের বিরুদ্ধে গুজরাট পুলিশের তরফ থেকে মামলা করা হয়েছে ৩৩(১)(এক্স) এবং ১৩১ ধারায়। পাশাপাশি এও তদন্ত করে দেখা হচ্ছে এই চক্রের সঙ্গে অন্য কেউ যুক্ত কিনা। 

শনিবার আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিকের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে কড়া পদক্ষেপ নেওয়া হবে টিকিটের কালোবাজারি রুখতে। তিনি জানান যে ফাইনালকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, সমস্ত প্রস্তুতি সারা ম্যাচ আয়োজনের। প্রায় তিন হাজার পুলিশ কর্মীর পাশাপাশি মোতায়েন থাকবে এক হাজার হোমগার্ড। তিনি এটাও জানান যে একটি বিশেষ সংরক্ষিত এলাকা তৈরি করা হয়েছে এক ও দুই নম্বর গেটের কাছে স্টেডিয়ামে ঢোকার পথে ভিড় কন্ট্রোল করার জন্য এবং যাতে পদপিষ্টর মতো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। পুলিশ মনে করছে যেহেতু এক লক্ষেরও বেশি দর্শক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই কারণে টিকিটের ব্যাপক চাহিদাকে কেন্দ্র করে কালোবাজারিদের বাড়বাড়ন্ত বাড়ছে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top