• Home
  • খেলা
  • বড় আপসেট! অস্ট্রেলিয়াকে পরাজিত করল জিম্বাবয়ে, এবারও নায়ক মুজারব্বানি

বড় আপসেট! অস্ট্রেলিয়াকে পরাজিত করল জিম্বাবয়ে, এবারও নায়ক মুজারব্বানি

Image

নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্ট বিশ্বকাপে অবশেষে দেখা গেল বড় আপসেট। শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়াকে পরাজিত করল জিম্বাবয়ে। ২৩ রানে ম্যাচ জিতে টুর্নামেন্টে দাপট অব্যাহত রাখল তারা। সৌজন্যে ব্যাট হাতে দলের ব্যাটিং বিভাগের আগ্রাসি ব্যাটিং। বিশেষ করে ব্রায়ান বেনেটের ব্যাটিং ছিল দেখার মতো। অন্যদিকে, বল হাতে অসাধারণ বোলিং করেছেন মুজারব্বানি ও এভান্সের কোমর ভেঙে দেওয়ার মতো বোলিং।

এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে জিম্বাবয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১৬৯ রান। সর্বোচ্চ ৫৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। এছাড়া ৩৫ রানের ইনিংস আসে দলের উইকেটরক্ষক ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি এবং রায়ান বার্লের ব্যাট থেকে। অধিনায়ক সিকান্দার রাজা অপরাজিত থাকেন ২৫ রানে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি করে উইকেট তোলেন মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন।

জবাবে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভার শেষ হওয়ার তিন বল আগে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন ম্যাট রেনশো। এছাড়া ৩১ রানের ইনিংস আসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। জিম্বাবয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নিজের ঝুলিতে তোলেন ব্লেসিং মুজারব্বানি। এছাড়া তিনটি উইকেট পান ব্র্যাড এভান্স। একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন রায়ান বার্ল ও ওয়েলিংটন মাসাকাদজা। আবারো ম্যাচের সেরা ঘোষণা করা হয় ব্লেসিং মুজারব্বানিকে।

প্রসঙ্গত, এই প্রথমবার নয়, এর আগে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০০৭ সালে) অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল জিম্বাবয়ে। চলতি বিশ্বকাপে বেশ দারুন ছন্দে রয়েছে তারা। প্রথম দুটি ম্যাচে জয় পেয়ে তারা টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা সহজ করে ফেলেছেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তারা পরবর্তী রাউন্ডে যেতে পারে কিনা। বাকি ম্যাচগুলিতে কেমন পারফর্ম করেন দলের ক্রিকেটাররা, তার দিকে নজর থাকবে সমগ্র ক্রিকেট মহলের। এবার দেখার আগে কি হয়।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top