• Home
  • খেলা
  • বড় শাস্তি পাক ক্রিকেটারদের! দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

বড় শাস্তি পাক ক্রিকেটারদের! দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

Image

নিউজ ডেস্ক: কোনরকমে গ্রুপ পর্বে উত্তীর্ণ হলেও সুপার এইট টপকে সেমিফাইনালে যেতে পারেনি সালমান আলি আঘা নেতৃত্বাধীন পাকিস্তান। সেমিতে যাওয়ার রাস্তা তৈরি করেও তা কাজে লাগাতে পারেননি তাঁরা। এই কারণে এবার তাঁরা পড়তে চলেছেন বড় শাস্তির মুখে! কী সেই শাস্তি? মোটা টাকা জরিমানা দিতে হবে দলের ক্রিকেটারদের। এমনটাই করছে মহসিন নকভি নেতৃত্বাধীন পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স একেবারেই বিশ্রী। গ্রুপ পর্বে কোনরকমে সমস্ত বাধা কাটিয়ে সুপার এইটে গেছিল তারা। চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছিল এবং একটিতে পরাজয়। তা ভারতের বিরুদ্ধে। যদিও বাকি তিনটিতে খুব একটা স্বস্তির জয় পাইনি তারা নামিবিয়াকে বাদ দিয়ে নেদারল্যান্ডস ও ইউএসএর বিরুদ্ধে লড়তে হয়েছে তাদের। বিশেষ করে নেদারল্যান্ডস আরেকটু হলে ম্যাচ পাকিস্তানের হাত থেকে বার করে নিয়ে যাচ্ছিল। 

সুপার এইটে গিয়ে তাদের পারফরমেন্সের আরো অবনতি ঘটে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভেস্তে যায় প্রথম ম্যাচ বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচটি তারা খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে সেখানে পরাজয়ের সম্মুখীন হতে হয় তাদের। লড়াই দিয়েও ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে পারেনি তারা। শেষ ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল শ্রীলংকার। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে স্কোরবোর্ডে বড় রান তোলে তারা। কিন্তু প্রয়োজনীয় রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকাতে পারেনি তারা। সালমান আলি আঘারা জয় পেলেও তা সম্মানজনক জয় ছিল না। বিস্তারিত ভাবে বলতে গেলে অল্পের জন্য বেঁচে যায় তারা। স্বাভাবিকভাবে, রান রেটের ভিত্তিতে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। 

এমন পরিস্থিতিতে দলের ক্রিকেটারদের শাস্তি দিতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিসিবির তরফ থেকে। পাক মুদ্রায় সকলকে ৫ মিলিয়ন জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রা অনুযায়ী, তা ১৫ লক্ষ ২৮ হাজার টাকা। সেই দেশের সংবাদমাধ্যম সূত্র মারফত জানা গিয়েছে যে বোর্ডের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্কাইদের বিরুদ্ধে পরাজিত হওয়ার পরই। তবুও তারা অপেক্ষায় ছিল যদি দল সেমিফাইনালে যায়। কিন্তু তাও হয়নি এবং সেক্ষেত্রে জরিমানা দিতে হবে দলের ক্রিকেটারদের। এবার দেখার বিষয় যে এর কি প্রভাব পড়ে সেই দেশের ক্রিকেটের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top