• Home
  • খেলা
  • ওয়াংখেড়েতে আজ মহা যুদ্ধ, কেকেআর বনাম এমআই

ওয়াংখেড়েতে আজ মহা যুদ্ধ, কেকেআর বনাম এমআই

Image

দেবজিৎ মুখার্জি: রবিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে অন্যতম দুই শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি খেলা হবে মুম্বাইয়ের হোমগ্রাউন্ড, অর্থাৎ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দুই দলই যে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চাইবে, তা বলাই বাহুল্য। একদিকে এমআই শেষ বার আইপিএল জিতেছে ২০২০ সালে। অন্যদিকে কেকেআর জিতেছে ২০২৪এ।

ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে দুই দলের লাইনআপ বেশ শক্তিশালী। একদিকে নাইট বাহিনীতে রয়েছেন ফিন অ্যালেন, টিম সাইফার্ট, অজিঙ্কা রাহানে, সুনীল নারিন, রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিনের মতো হিটাররা। অন্যদিকে এমআইতে রয়েছেন রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শারফেন রুদারফোর্ডের মতো বিধ্বংসী ব্যাটাররা।

তবে বোলিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এগিয়ে মুম্বাই। তাদের শিবিরে বুমরাহ, বোল্টের মতো অভিজ্ঞ বোলাররা রয়েছেন। আবার স্পিন বিভাগে রয়েছেন মিচেল স্যান্টনার। অন্যদিকে নাইট শিবিরে বোলিংয়ের বেশিরভাগটাই নির্ভর করছে তরুণদের উপর, মূলত পেস বিভাগটা। সেক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে গ্রিনকে। যদিও স্পিনে প্রতিপক্ষদের মাত দেওয়ার জন্য রয়েছেন সুনীল নারিন ও বরুন চক্রবর্তীর মতো স্পিনাররা।

তবে ওভারঅল দেখতে গেলে দুই দলই শক্তিশালী। বেশ কয়েকটি বিষয়ে দেখার মতো থাকবে এই ম্যাচে। যেমন ফিন অ্যালেনের সঙ্গে বোল্টের কনটেস্ট। দেখার মতো বিষয় নাইটদের ওপেনিং জুটিও। অ্যালেন-সাইফার্ট নাকি অ্যালেন-নারিন? কারা ওপেন করবেন সেটাও দেখার মতো। অন্যদিকে হিটম্যানের সঙ্গে ডি কক না রিকেল্টন ওপেন করেন, সেদিকেও সকলের নজর থাকবে মুম্বাই সমর্থকদের। অর্থাৎ সব মিলিয়ে, এই ম্যাচে একাধিক জিনিস নজর রাখার মতো। এবার দেখার যে শেষ পর্যন্ত কার ঝুলিতে ম্যাচ ওঠে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top