• Home
  • জেলার খবর
  • “কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকে” কর্মীসভায় বড় নির্দেশ অভিষেকের

“কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকে” কর্মীসভায় বড় নির্দেশ অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে হইচই পড়েছে বঙ্গ রাজনীতিতে। নির্ঘণ্ট প্রকাশের পরই প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করে রাজনৈতিক দলগুলি। যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁরা ইতিমধ্যেই পথে নেমে লোকের মাঝে পৌঁছতে শুরু করেছেন। এক কথায় বলতে গেলে, মসনদ দখলের লড়াইকে কেন্দ্র করে এক অন্য রূপ নিয়েছে বঙ্গ রাজনীতি। 

এবারও হাইভোল্টেজ ফাইটগুলির মধ্যে অন্যতম ভবানীপুর বিধানসভা কেন্দ্র। আবারো মুখোমুখি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিধানসভা কেন্দ্রে কত আসনে জিততে হবে তৃণমূলকে, তা পরিষ্কার করে দিলেন ঘাসফুল শিবিরের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। চেতলার অহীন্দ্র মঞ্চে আয়োজিত কর্মিসভায় তাঁর নির্দেশ, ভবানীপুরকে প্রথম হতে হবে কলকাতার মধ্যে।

বুথ সভাপতি এবং কর্মীদের অভিষেকের নির্দেশ, “যে লিড ছিল ভবানীপুরে, সেটাকেও ছাপিয়ে যেতে হবে আমাদের লড়াই। কেউ আত্মতুষ্টিতে ভুগবেন না এই লড়াইয়ে। অন্তত পাঁচটা করে ভোট বাড়াতে হবে প্রত্যেকে নিজের এলাকায়। ৬০ হাজারের ব্যবধানে জেতার টার্গেট বেঁধে দেন ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, “অপেক্ষায় থাকবেন না কাউন্সিলরদের ফোনের। বেরিয়ে পড়ুন চায়ের আড্ডা ছেড়ে। বোঝান মানুষের কাছে গিয়ে। সেখানেই যাব আমি, যেখানে আমাকে আপনারা চাইবেন।”

Releated Posts

‘শহীদ দিবস’ সভাকে ঘিরে লড়াই দুই তৃণমূলের

কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘যারা পরিষদীয় দলই গঠন করতে পারে না বিধানসভায়,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির গ্রেফতারির দাবি তুললেন কুণাল

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

২১শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের

ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“বিভ্রান্তি ছড়ানো হচ্ছে” ইউসিসি নিয়ে বললেন শমীক

শমীক ভট্টাচার্য বলেন, “অভিন্ন দেওয়ানি বিধিকে ঘিরে ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তি। এই প্রশ্নে দলের অবস্থান অনেকদিনের পুরোনো এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top