দেবজিৎ মুখার্জি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট অব্যাহত টিম ইন্ডিয়ার। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেলো তারা। বৃহস্পতিবার তাদের হাতে পরাজিত হলো নামিবিয়া। যদিও শুধু জয় নয়, রীতিমত বড় মার্জিনে ম্যাচ জিতে টুর্নামেন্টে নিজেদের দাপট জারি রেখেছে। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই নামিবিয়ার চেয়ে এগিয়ে ছিল তারা। এক কথায় বলতে গেলে, তাদের সামনে রীতিমতো দুর্বল দেখায় নামিবিয়াকে। একেবারে মাথানত করতে বাধ্য হয় তারা।
বৃহস্পতিবার ম্যাচের সেরা ঘোষণা করা হয় টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। ব্যাট হাতে তিনি এদিন অসাধারণ একটি ইনিংস খেলেন। তাঁর ২৮ বলে ৫২ রানের ইনিংসে রয়েছে চারটি চার এবং চারটি ছয়। এছাড়া বল হাতে তিনি চার ওভার বল করে দেন মাত্র ২১ রান এবং নিজের ঝুলিতে তোলেন দুটি উইকেট। ম্যাচের সেরা হয়ে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবটা তুলে ধরেন।
হার্দিক পান্ডিয়া বলেন, “হ্যাঁ অবশ্যই খেলাটা উপভোগ করছি। দুটো মাস পেয়েছি নিজেকে তৈরি করার জন্য, ছন্দ পাওয়ার জন্য এবং শরীর ঠিক করার জন্য। টাচউড সবকিছু ঠিকঠাক যাচ্ছে।” নিজের ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ একজন অলরাউন্ডার হিসেবে আমি সর্বদা গর্ববোধ করি নিজের ব্যাটিং নিয়ে। তাই যখনই সুযোগ পাই, আমি নিশ্চিত করি যে ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে উভয় দক্ষতাই। আমি সর্বদাই এটা বলেছি যে ব্যাটিং আমার হৃদয়ের কাছে এবং যখন আসে, তা চিনি যোগ করে কেককে।”
প্রসঙ্গত, এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে ভারত। সর্বোচ্চ ৬১ রান করেন ঈশান কিষান। এছাড়া হার্দিক পান্ডিয়া করেন ৫২। নামিবিয়ার বোলারদের মধ্যে চারটি উইকেট পান দলের অধিনায়ক জেরার্ড ইরাসমাস। জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভার শেষ হওয়ার আগে ১১৬ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া। ভারতীয় বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন বরুণ চক্রবর্তী, দুটি হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল এবং একটি করে উইকেট পান আর্শদ্বীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও শিবম দুবে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় হার্দিক পান্ডিয়াকে।



By














