• Home
  • খেলা
  • ফের ব্যাটিং দাপট, ফের জয় বেঙ্গালুরুর

ফের ব্যাটিং দাপট, ফের জয় বেঙ্গালুরুর

Image

দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার তারা পরাজিত করলো ঋতুরাজ গায়েকোয়াড় নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে। ৪৩ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুললো তারা। এদিনও দেখা গেল তাদের ব্যাটিং দাপট। চেন্নাইয়ের তরফ থেকে চেষ্টা করা হলেও তা কাজে লাগেনি।

রবিবার ম্যাচটি খেলা হয় বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিহ্নস্বামী স্টেডিয়ামে। এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই। প্রথম কয়েকটি ওভার তেমন ভালো না গেলেও তারপর মারমুখী রূপ নেন বিরাট কোহলি। যদিও ২৮ রানের বেশি করতে পারেননি তিনি। ফিলিপ সল্ট আউট হন ৪৬ রানে। এরপর ৫০ রানের এক অসাধারণ ইনিংস খেলে আউট হন দেবদত্ত পাদিক্কাল। এরপর টিম ডেভিডের ৭০ রানের অপরাজিত ইনিংস ও অধিনায়ক রজত পতিদারের ৪৮ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান তোলে বেঙ্গালুরু।

জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভার ৪ বলে ২০৭ রানের অলআউট হয়ে যায় চেন্নাই। ৫০ রান করেন সারফরাজ খান। এছাড়া ৪৩ ও ৩৭ রানের ইনিংস আসে প্রশান্ত বীর ও জ্যামি ওভারটনের ব্যাট থেকে। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে তিনটি উইকেট পান ভুবনেশ্বর কুমার, দুটি করে উইকেট তোলেন জেকব ডাফি, অভিনন্দন সিং ও ক্রুনাল পান্ডিয়া এবং একটি উইকেট পান সুইয়াশ শর্মা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় টিম ডেভিডকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top